বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

পুনঃতফসিল ঋণ বেড়ে সাড়ে তিন লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদন ১৯ আগষ্ট ২০২৫ ০৪:৪২ এ.এম

পুনঃতফসিল ঋণ বেড়ে সাড়ে তিন লাখ কোটি টাকা ছবি: সংগৃহীত

খেলাপি ঋণ কম দেখাতে পুনঃতফসিলে ঝুঁকছে দেশের ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংকগুলো এখন চাইলে নিজেরাই যে কোনো ঋণ পুনঃতফসিল করতে পারছে। নীতি ছাড়ের এ সুযোগে ব্যাংকগুলো ঋণ পুনঃতফসিলের রেকর্ড গড়েছে। শুধু ২০২৪ সালেই পুনঃতফসিল করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬৮৯ কোটি টাকা। এতে ২০২৪ সাল শেষে পুনঃতফসিল ঋণের স্থিতি দাঁড়িয়েছে তিন লাখ ৪৮ হাজার ৪৬১ কোটি টাকা, যা ২০২৩ সালে ছিল দুই লাখ ৮৮ হাজার ৫৪১ কোটি টাকা।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে নির্ধারিত ডাউনপেমেন্ট দিয়ে ব্যাংক যে কোনো সর্বোচ্চ চারবার ঋণ পুনঃতফসিল করতে পারে। আব্দুর রউফ তালুকদার গভর্নরের দায়িত্ব নিয়ে ২০২২ সালে ঋণ পুনঃতফসিলের নীতিমালায় ব্যাপক শিথিলতা আনেন। আগে যেখানে ঋণ পুনঃতফসিলে ১০ থেকে ৩০ শতাংশ ডাউনপেমেন্ট দিতে হতো, তা কমিয়ে আড়াই থেকে সাড়ে ৪ শতাংশ করা হয়। পটপরিবর্তনের পর এখন আবার বিশেষ বিবেচনায় পুনঃতফসিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ২০২২ সালে জারি করা নীতিমালার চেয়েও বাড়তি সুবিধা পাচ্ছেন ব্যবসায়ীরা।

ব্যাংকের এবারের ঋণ পুনর্গঠন সুবিধার আওতায় খেলাপি প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে পাঁচ থেকে ১৫ বছর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। আর মাত্র ১ শতাংশ এককালীন জমা বা ডাউন পেমেন্টে দেওয়া হচ্ছে ঋণ পুনর্গঠনের সুবিধা। সেই সঙ্গে আছে ঋণ পরিশোধে তিন বছরে বিরতির সুযোগ। এমন সুবিধা নিতে ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে এক হাজার ২৫০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে আড়াই শতাধিক প্রতিষ্ঠানকে নীতি সুবিধা দেওয়া হয়েছে।

পুনঃতফসিল ঋণ আবার খেলাপি হচ্ছে

ব্যাংকগুলো যেসব খেলাপি ঋণের বিপরীতে পুনঃতফসিল সুবিধা দিচ্ছে সেসব ঋণ আবার খেলাপি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছর শেষে দেশের ব্যাংক খাতের পুনঃতফসিলকৃত ঋণের মধ্যে এক লাখ ৩৩ হাজার ৮৭২ কোটি টাকা খেলাপি হয়ে গেছে, যা মোট পুনঃতফসিলকৃত ঋণের ৩৮ দশমিক ৪২ শতাংশ। ২০২৩ সালে পুনঃতফসিলকৃত ঋণ খেলাপি হওয়ার স্থিতি ছিল ৫৪ হাজার ৬০ কোটি টাকা বা ১৮ দশমিক ৭৪ শতাংশ। ২০২২ সালে এ হার ছিল ১৯ দশমিক ২০ শতাংশ, ২০২১ সালে ছিল ১৯ দশমিক ৫৭ শতাংশ এবং ২০২০ পুনঃতফসিলি ঋণ খেলাপি হওয়ার হার ছিল ১৯ দশমিক ২৩ শতাংশ।

পাঁচ বছরের পুনঃতফসিলকৃত ঋণের চিত্র

২০২০ সালে কোভিড-১৯ সৃষ্ট দুর্যোগে পুনঃতফসিলের হার তার আগের বছরের তুলনায় কিছুটা কমে আসে। ওই বছর ব্যাংকের কোনো টাকা পরিশোধ না করেও গ্রাহকরা খেলাপি হওয়া থেকে নিষ্কৃতি পান। তারপরও ২০২০ সালে ব্যাংকগুলোর পুনঃতফসিলের পরিমাণ দাঁড়ায় ১৯ হাজার ৮১৪ কোটি টাকা। ২০২১ সালে পুনঃতফসিল করা হয় ২৬ হাজার ৮১০ কোটি টাকার ঋণ। ২০২২ সালে ৬৩ হাজার ৭১৯ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়। রেকর্ড পুনঃতফসিল করা হয় ২০২৩ সালে। ওই বছর ৯১ হাজার ২২১ কোটি টাকা পুনঃতফসিল হয়। মূলত জাতীয় নির্বাচনকেন্দ্রিক ২০২৩ সালের ডিসেম্বর প্রান্তিকে পুনঃতফসিলের হিড়িক পড়ে। আর ২০২৪ সালে পুনঃতফসিল করা হয় ৮৫ হাজার ৬৭৯ কোটি টাকা।

শিল্পখাতে সবচেয়ে বেশি ঋণ পুনঃতফসিল

দেশের শিল্পোদ্যোক্তারা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ঋণ পুনঃতফসিল করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সাল শেষে পুনঃতফসিলকৃত ঋণ স্থিতির ২৮ দশমিক ২৪ শতাংশই ছিল শিল্পখাতের। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে ছিল বস্ত্র ও তৈরি পোশাক খাত। এ খাতের উদ্যোক্তারা ১৬ দশমিক ৮৫ শতাংশ ঋণ পুনঃতফসিল করেছেন। এছাড়া পুনঃতফসিল করা ঋণের ১১ দশমিক ৩১ শতাংশ চলতি মূলধন, ১১ দশমিক ২১ শতাংশ আমদানি, ১০ দশমিক ৫৮ শতাংশ ব্যবসায়িক, ৬ দশমিক ৫০ শতাংশ নির্মাণ এবং ৪ দশমিক ৬৯ শতাংশ কৃষি খাতের।

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা