নিজস্ব প্রতিবেদন ০৩ সেপ্টেম্বার ২০২৫ ১০:৩৫ এ.এম
সংগৃহীত
আগামী নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হলেও কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। ভোট সামনে রেখে মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক (ডিসি) পদে লটারির মাধ্যমে নিয়োগের বিষয়টি নাকচ করে দিয়েছেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিনিয়র সচিব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে এসপি পদে পদায়ন করা হবে। ডিসি নিয়োগ কীভাবে করা হবে- জানতে চাইলে মৃদু হেসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘কখনো কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না।
তিনি বলেন, ‘এখন হলো অভিযোগের বিপরীতে তাদের (ডিসি) প্রত্যাহার করা হচ্ছে, আমাদের ফিটলিস্ট আছে। মাঝে কিছু (নতুন ডিসি পদায়ন) হয়েছে সামনে আরও হবে। যেখানে স্ট্যাবল আছে... যেমন যুগ্মসচিব (ডিসি) অনেক আছেন, আমরা নির্বাচনের আগে যুগ্মসচিবদের তুলে আনব। সেই সব জায়গায় ডিসিদের রিপ্লেস করতে হবে। যারা ভালো করছেন, এই যে ক্রাইসিস...এক বছরে ডিসিরা প্রমাণ করেছেন, আপনারা সবাই একমত- জেলা প্রশাসন কীভাবে পুলিশের সাপোর্ট ছাড়া... মাঠ প্রশাসন বলতে সিভিল এবং পুলিশ এই দুটোকেই বোঝায়।’
‘নির্বাচন সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, হোমওয়ার্ক ভালো থাকলে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে, সেই দিনটা ভালো হবে কোনো সমস্যা হবে না।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- নিয়োগ স্বচ্ছ করার জন্য লটারিতে তারা এসপি নিয়োগ দেবেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মোখলেস উর রহমান বলেন, ‘প্র্যাকটিস অনুযায়ী তফসিল ঘোষণার পরই আমরা তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই, তখন এ বদলিগুলো করবে নির্বাচন কমিশন।’
তিনি আরও বলেন, ‘ইউএনওদের বদলিটা করেন বিভাগীয় কমিশনার। নির্বাচনের সময় একটা বড় ধরনের রদবদল হয়। সেটা নির্বাচন কমিশন করবে। সেখানে কারও বলার কিছু থাকবে না, তদবির থাকবে না। যাকে যেখানে দেওয়া হবে, সেখানে সে যেতে বাধ্য।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, ‘ইউএনওরা হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এরপর হলো ডিসি। ডিসি নিয়োগ করার জন্য আমাদের জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি আছে। এছাড়া ডিসি সিলেকশন কমিটি আছে পাঁচ সদস্যের, ডিসি ফিট লিস্ট হয়। ফিট লিস্টের পর কমিটিতে সেটা তোলা হয়। সেখান থেকে দেখে ডিসি পোস্টিং হয়। সেটা প্রধান উপদেষ্টা অনুমোদন করেন। এরপর সেটা জনপ্রশাসনে আসে, আমরা প্রজ্ঞাপন জারি করে দেই। এটা জনপ্রশাসনের একক কাজ নয়। অনেকের ধারণা, এটার শুরু শেষ মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তা নয়। আমরা প্রক্রিয়ার একটা অংশ।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা