বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব ইসি কর্মকর্তাদের দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদন ২৭ সেপ্টেম্বার ২০২৫ ০৯:১৮ পি.এম

সংগৃহীত সংগৃহীত

নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের নিয়োগের দাবি উঠেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এ যাত্রা শুরু করার আহ্বান জানিয়েছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ অনুষ্ঠানে ইউনুচ এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সারা দেশের নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে মূলত জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকে ইসি। এ ধারা থেকে বের হয়ে ইসি কর্মকর্তারা যেন এসব পদ পান সেই দাবি পুনরায় তুলে ধরা হয় সম্মেলনে।

এ বিষয়ে দ্রুত অধ্যাদেশ জারির আশা প্রকাশ করে ইউনুচ বলেন, নির্বাচন কমিশনের কর্মচারী-কর্মকর্তারা কার কাছে প্রত্যাশা করবে! রিটার্নিং কর্মকর্তা তো আমাদের হাত দিয়েই নিয়োগ হবে। ইসির কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা হবেন কি হবেন না- কমিশন যদি এ সিদ্ধান্তহীনতা ভোগে তাহলে কোন পরিবর্তনে এগিয়ে যাবে? কমিশনারদের বলবো, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের যাত্রা এখান (ইসি) থেকে যেন শুরু হয়। সেইভাবে আমাদের ইসির কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা আকাশচুম্বি। আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে সমগ্র দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দিতে। বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর নির্ভর করছে সমগ্র দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা।

রিটার্নিং কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে জানিয়ে ইউনুচ বলেন, আচরণবিধি প্রতিপালনে প্রথম থেকেই কঠোর হতে হবে। মাঠ পর্যায়ে আচরণবিধি প্রতিপালনে আমরা ব্যত্যয় দেখি। এ জন্য প্রথম থেকেই আমরা যদি কঠোর হতে পারি তাহলে নির্বাচন কমিশন কী ধরনের নির্বাচন করছে তার একটি মেসেজ প্রার্থী, জনগণ ও ভোটারদের মধ্যে চলে যাবে।

এআই-ফেসবুকের ভুয়া আইডির অপব্যবহার প্রসঙ্গে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলেন, এআই ব্যবহারকে চ্যালেঞ্জ মনে করছি। এআই ব্যবহার করে প্রার্থীদের বিরুদ্ধে অপ্রচার চালানো হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহারের সম্ভাবনা আছে। এগুলো কীভাবে রোধ করা যায় সেই বিষয়টিও আমাদের বিবেচনায় রাখতে হবে। এমনকি নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক করে অপপ্রচার চালানো হতে পারে- এটা আমার ব্যক্তিগত ধারণা। সম্প্রতি আমরা ডাকসু নির্বাচনে দেখেছি, জাকসু নির্বাচন দেখেছি, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে একটি রাজনৈতিক দলের নেতার বিষয়ে কথা বলা দেখেছি। সবগুলো কিন্তু এআই ব্যবহার করে করা হয়েছে। তাই কমিশনকে বলবো কীভাবে এগুলো আমরা রোধ করতে পারি।

ইউনুচ ইসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় পদোন্নতি দেওয়ারও দাবি জানান।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা