রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন

নিজস্ব প্রতিবেদন ১০ সেপ্টেম্বার ২০২৫ ০৩:৫২ এ.এম

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা চলছে। এরইমধ্যে ভিপি, জিএস ও এজিএস পদের ফলাফল ঘোষণা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ফল ঘোষণা শুরু হয়েছে।

ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

ভিপি পদে সাদিক কায়েম ১৪০৪২, আবিদ ৫৭০৮, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩৩৮৯, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮টি, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩৮৮৩টি ভোট পেয়েছেন।

জিএস পদে এস এম ফরহাদ ১০৭৯৪, শেখ তানভীর বারী হামিম ৫২৮৩, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ২১৩১, প্রতিরোধ পর্ষদের প্যানেলের মেঘমল্লার বসু ৪৬৪৫ ভোট পেয়েছেন।

আর এজিএস পদে মহিউদ্দীন খান ১১৭৭২ আর ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫০৬৪ ভোট পেয়েছেন।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, ডাকসুতে মডেল ভোট হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। অন্যান্যরা আমাদের ফলো করবে বলে আশাবাদী।

উৎসবমুখর ভোট হয়েছে। মনে হচ্ছে ঈদ। যারা জুলাই আন্দোলন করেছে। যারা স্নাইপার ভয় পায় না, হেলিকপ্টারে গুলি চলে, তা ভয় পায় না, তাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয় না। অফিসিয়াল ফলাফল ঘোষণা শুরু।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে হলগুলোর ফলাফল ঘোষণা শুরু হয়। সবশেষ আজ বুধবার সকাল ৬টার দিকে ফজিলাতুন্নেসা মুজিব হলের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে তা শেষ হয়।

কোন হলে কে কত ভোট পেলেন

অমর একুশে হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ১৪১ ও ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ৬৪৪ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৯০ ভোট পেয়েছেন।

সুফিয়া কামাল হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ৪২৩ ও ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ১২৭০ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৫৪৭ ভোট পেয়েছেন।

এদিকে, ফজলুল হক হলে সাদেক কায়েম ৮৪১, আবিদ ১৮১ ভোট পেয়েছেন। আর জিএস পদে শিবির সমর্থিত ফরহাদ ৫৮৯, ছাত্রদল সমর্থিত হামীম ৫৮৯ ও বৈষম্যবিরোধী ছাত্রসংসদ প্যানেলের আবু বাকের মজুমদার ৩৪১টি ভোট পেয়েছেন।

শহিদুল্লাহ হলে সাদেক কায়েম ৯৬৬ ও আবিদ ১৯৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৭৭৩ ও হামীম ২৪৯ ভোট পেয়েছেন।

শামসুন নাহার হলে সাদিক কায়েম ১১১৪, আবিদ ৪৩৪, উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।

তবে জগন্নাথ হলে ভিপি পদে আবিদ ও জিএস পদে বাম সমর্থিত মেঘমল্লার বসু এগিয়ে রয়েছেন। এই হলে আবিদ ১২৭৬, সাদিক কায়েম ১০, উমামা ফাতেমা ২৭৮টি ভোট পেয়েছেন। আর জিএস পদে মেঘমল্লার ১১৭০, এসএম ফরহাদ ৫ ও হামিম ৩৯৮ ভোট পেয়েছেন।

অন্যদিকে, জহুরুল হক হলে আবিদ ৩১৪, সাদিক কায়েম ৮৯৬ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৭০, হামীম ৪০৯টি ভোট পেয়েছেন।

রোকেয়া হলে আবিদ ৫৭৫ ও সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ১১২০, হামীম ৪৪৭, বাকের ২৪১, মেঘমল্লার বসু ৭৮০ ভোট পেয়েছেন।

সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে সাদিক ৩০৩, আবিদ ১১০, উমামা ৩৪ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ২৩৭, হামীম ১২৪ ভোট পেয়েছেন।

স্যার এফ রহমান হলে সাদিক ৬০২, আবিদ ১৮৬, উমামা ৭৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৪৮৮ ও হামীম ২৪৫ ভোট পেয়েছেন।

বিজয় একাত্তর হলে সাদিক ৯৯১, আবিদ ২৭৮, উমামা ১০৪ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৭৭৯, হামীম ৪৪২ ভোট পেয়েছেন।

বিজয় একাত্তর হলে সাদিক ৬৩৩, আবিদ ২২১ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৫০১, হামিম ২৭১, মেঘমল্লার ১০৬ ভোট পেয়েছেন।

জসিমউদ্দিন হলে আবিদ ১৮৭, সাদিক ৬৪৭, উমামা ৬২ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫৪০, হামীম ২৫৫ ও মেঘমল্লার বসু ৮১ ভোট পেয়েছেন।

শেখ মুজিব হলে সাদিক ৮৪২, আবিদ ২৩৮, উমামা ৬৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৮৩, হামীম ৩০৭ ও মেঘমল্লার বসু ১২৪ ভোট পেয়েছেন।

মাস্টারদা সূর্যসেন হলে আবিদ ২১০, সাদিক ৭৬৯, উমামা ৬৪ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৫৬৮, হামীম ২৮৫ ও মেঘমল্লার বসু ১০৮ ভোট পেয়েছেন।

জিয়া হল সাদিক ৬৭৪, আবিদ ২৪৮, উমামা ১৫১ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫৪৪, হামীম ৩৩৪, মেঘমল্লার বসু ১৭৬ ভোট পেয়েছেন।

কুয়েত মৈত্রী হলে সাদিক কায়েম ৬২৬, আবিদ ২১০, উমামা ২২৬ ভোট পেয়েছেন।

ফজিলাতুন্নেসা মুজিব হলে ৭৪২, আবিদ ২২৭, উমামা ২২৩ ভোট পেয়েছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা