বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

১৫ বছর ধরে যত মব হয়েছে, তার একটা শব্দও কিন্তু করেননি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক ১৩ সেপ্টেম্বার ২০২৫ ০২:০৪ পি.এম

সংগৃহীত সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘অনেকেই মব নিয়ে কথা বলেন। আমি আবারও বলব, যেগুলো লেজিটিমেট প্রোটেস্ট, সেগুলোকে প্রোটেস্টই বলা উচিত। আর যেটা আসলেই মব, তাকে মবই বলতে হবে। কিন্তু যদি প্রোটেস্ট হয়, সেটাকে যদি মব বলতে চান, তাহলে তার প্রোটেস্ট করার অধিকারটা কেড়ে নেওয়া হয়। এখন অনেকেই এ ধরনের আলাপগুলো দিচ্ছেন। যেকোনো প্রোটেস্টকেই মব বলে চালিয়ে তাঁর প্রোটেস্ট করার অধিকারটা কেড়ে নিতে চাচ্ছে—এ বিষয়টিতে সচেতন থাকতে হবে সবাইকে। যাঁরা এখন এ ধরনের আলাপগুলো তুলছেন, তাঁরা ১৫ বছর ধরে যত মব হয়েছে, তার একটা শব্দও কিন্তু করেননি।’

আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘হাসিনা আমলে এসব প্রতিষ্ঠানে কাদের চাকরি দেওয়া হয়েছে? দেখা গেছে, কোথাও কাজ পাচ্ছে না এর নাতি, তার আত্মীয়দের বসিয়ে দেওয়া হয়েছে। ফলে যোগ্যরা বঞ্চিত হয়েছেন। বাংলাদেশের মানুষের ট্যাক্সের প্রতিষ্ঠানে কাকে চাকরি দেওয়া হয়েছে, সেটা দেখা উচিত। সে বিষয়ে হাইকোর্ট বিভাগের একজন বিচারককে প্রধান করে তদন্ত করা উচিত।’

সংবাদপত্রের ওয়েজ বোর্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘“নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া”—এটার সঙ্গে আমি একমত। যেসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড দেবে, তাদেরকে আমরা সুরক্ষা দেব। টেলিভিশন, অনলাইন এবং সংবাদপত্রের লাইসেন্সটা সস্তা করে ফেলা হয়েছে।’

সাংবাদিক ইউনিয়ন সম্পর্কে তিনি বলেন, ‘কোনো ইউনিয়নের লিডার থেকে কোনো পত্রিকার সম্পাদক হওয়া উচিত নয়। যখন সম্পাদকের দায়িত্ব থাকবে না, তখন আবার ইউনিয়নের লিডারের পদে আসবেন। এ বিষয়গুলো ভাববার সময় এসেছে।’

সোশ্যাল মিডিয়ানির্ভর সাংবাদিকতা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘অনেক বড় সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় আর ইউটিউবে কনটেন্ট তৈরি করে খবর প্রচার করছেন। এগুলো একটু রেগুলেটরির আওতায় আনা উচিত। রেস্পন্সিভ জার্নালিজম করতে হবে।’

‘মাইলস্টোনের আগুন লাগার ঘটনায় দেখবেন, ফেসবুকে দেওয়া হলো ২০০ লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিন কিন্তু এ রকম বিষয়টি পাওয়া যায়নি। এই যে, এ ধরনের তথ্য ছাড়ানো হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে। প্রতিদিন ইউটিউবে সস্তা বস্তাপচা কনটেন্ট দেওয়া হয়। পৃথিবীর কোন দেশে এগুলো করা যায় বলুন তো? পাকিস্তান, ভারত কোথাও করা যায় না।’

সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিক সুরক্ষা আইনটা সাংবাদিকদের জন্য অবশ্যই ভালো। এটার একটা খসড়া তৈরি হয়েছে। এই আইনে সাংবাদিকদের সুরক্ষায় অনেক ভালো ভালো বিষয় রাখা হয়েছে।’

এর আগে আলোচনা সভায় জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের সদস্যসচিব মো. মিয়া হোসেন তাঁর প্রবন্ধ উপস্থাপনায় বলেন, ‘সরকার গণমাধ্যম সংস্কারে কিছু উদ্যোগ নিয়েছে। তবে কার্যকর সংস্কারের জন্য সাংবাদিকতার সব সেক্টরের প্রতিনিধিসহ টাস্কফোর্স গঠন জরুরি। ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি বাস্তবায়ন করে বেতন-ভাতা বকেয়া থাকা প্রতিষ্ঠানগুলোকে লিস্ট থেকে বাদ দিতে হবে।

‘এ ছাড়া ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমেও ওয়েজ বোর্ড কার্যকর, বেতন-ভাতা তদারকি ও শ্রম আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। ভুয়া সাংবাদিকতা ঠেকাতে নিবন্ধন ও প্রেস আইডি চালু করা জরুরি।

‘পাশাপাশি সাংবাদিকতা সুরক্ষা আইনসহ সব খসড়া আইন উন্মুক্ত আলোচনার মাধ্যমে পর্যালোচনা করতে হবে। সংবাদপত্রের মতো ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের জন্য আলাদা ডিক্লারেশন আইন এবং গণমাধ্যমকর্মী আইন পাস না করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করে বেতন-ভাতা ও বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা