নিজস্ব প্রতিবেদন ১৫ সেপ্টেম্বার ২০২৫ ০৫:৩৭ পি.এম
সংগৃহীত
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা পেতে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ। এই মেগা প্রকল্পের জন্য ঢাকা বেইজিংয়ের কাছে প্রায় ৫৫ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়েছে। প্রকল্পের বিষয়ে দুই দেশের ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে মাঠ পর্যায়ে প্রকল্পটি যাচাই করবে।
সোমবার সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
কূটনৈতিক সূত্র জানায়, প্রকল্পের অর্থায়ন নিয়ে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। বৈঠকে রাষ্ট্রদূত জানান, তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি নিয়ে চীনা দূতাবাস ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কাজ করছে।
এ ছাড়া আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি, চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন প্রকল্প নিয়েও কথা হয়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও জানান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক সুশাসন উদ্যোগে (জিজিআই) বাংলাদেশকে যুক্ত করার আগ্রহ রয়েছে বেইজিংয়ের। একইসঙ্গে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ ৮০ কোটি ডলারের বেশি বলে তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার চীন সফরের পর থেকেই তিস্তা প্রকল্প এগিয়ে নিতে উদ্যোগ নেয় সরকার। গত মে মাসে পানিসম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনকে চিঠি দিয়ে ঋণ সহায়তার কথা জানায়। পরে জুলাইয়ে ইআরডি চীনা দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ঋণ চেয়ে আবেদন করে।
‘কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট’ নামের এই মহাপরিকল্পনার প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ডলার। এর মধ্যে ৫৫ কোটি ডলার আসবে চীনা ঋণ থেকে, বাকিটা সরকারি তহবিল থেকে মেটানো হবে। ২০২৬ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
তিস্তা প্রকল্পে আগ্রহ দেখিয়েছে ভারতও। গত বছরের মে মাসে ঢাকা সফরে এসে ভারতের তৎকালীন পররাষ্ট্রসচিব বিনয় কোয়েত্রা বিনিয়োগ প্রস্তাব দেন। আওয়ামী লীগ সরকারের সময়ও প্রকল্পে ভারতীয় অর্থায়নের পক্ষে অবস্থান জানানো হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জুলাইয়ে বলেছিলেন, চীন প্রস্তুত থাকলেও তিনি চান প্রকল্পটি ভারত বাস্তবায়ন করুক। তবে বর্তমান পরিস্থিতিতে চীনের সঙ্গে ঋণচুক্তি দ্রুত সই করার দিকে নজর দিচ্ছে বাংলাদেশ।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা