ঢাকার বার্তা ডেস্ক ১৬ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৩৮ পি.এম
সংগৃহীত
রাজধানীর আদাবর থানাধীন বালুর মাঠ এলাকায় মাদক ও গ্যাং আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে বাসায় ঢুকে রিপন ওরফে নিপু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একে এম মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার ভোররাতে আদাবর ১৭ নম্বর বালুর মাঠ এলাকায় রাজু গ্রুপের সদস্য রিপনকে কুপিয়ে আহত করে বেলচা মনির গ্রুপের সদস্যরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৬টার দিকে রিপনের মৃত্যু হয়।’
তিনি আরও জানান, নিহত রিপন ওরফে নিপুর বিরুদ্ধে ভোলার তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় দুটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। বর্তমানে মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিপন অপর একটি কিশোর গ্যাং ‘ভাইগ্না রাজু গ্রুপের’ প্রধান রাজুর ভাই। কয়েক সপ্তাহ আগে আদাবর ১০ নম্বর এলাকায় আয়েশা গ্রুপের সদস্যদের হামলায় রাজু গুরুতর আহত হয়েছিল।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘আমার এলাকায় এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। আর আদাবর ১০ নম্বর এলাকায় কোনও বস্তি নেই।’
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের আধিপত্য, মাদক ব্যবসা ও চাঁদাবাজির খবর পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে এসব গ্যাংয়ের দ্বন্দ্বে একের পর এক হামলা ও খুনের ঘটনা ঘটছে। স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা