নিজস্ব প্রতিবেদন ১৭ সেপ্টেম্বার ২০২৫ ০৩:৪১ এ.এম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন সম্পন্ন করে তিনি নিজের পূর্বের কাজে ফিরে যাবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
আলোচনায় আইএমএফ প্রধান ড. ইউনূসের নেতৃত্ব ও দ্রুত নেওয়া অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়েছেন ইউনূস। বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা ফেরানো, বাজারভিত্তিক বিনিময় হার চালু এবং রিজার্ভ পুনরুদ্ধারের পদক্ষেপ বিশেষভাবে প্রশংসনীয়।
কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, “ফেব্রুয়ারির মধ্যেই নির্ভরযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করব। এরপর আমার আগের কাজে ফিরে যাব।”
আলোচনায় জর্জিয়েভা রাজস্ব বৃদ্ধির পাশাপাশি ব্যাংক খাতে সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। উত্তরে ড. ইউনূস জানান, “আমরা ভেঙে পড়া অর্থনীতি হাতে নিয়েছি। এমনকি কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়েছে।”
এ সময় উভয়পক্ষ আঞ্চলিক প্রেক্ষাপট নিয়েও মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে নেপালের জেন-জি আন্দোলন এবং বাংলাদেশের আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহের বিষয়ও।
ঢাকার বার্তা/রাজা
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা