বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দুই মসজিদ কমিটির দ্বন্দ্ব, মসজিদে তালা দেওয়ায় সড়কে জুম্মার নামাজ আদায়

জেলা প্রতিবেদক ২০ সেপ্টেম্বার ২০২৫ ০৭:০২ পি.এম

সংগৃহীত সংগৃহীত

লালমনিরহাটে মসজিদ নির্মাণ নিয়ে দুই মসজিদ কমিটির দ্বন্দ্বে মসজিদে তালাবদ্ধ থাকায় শুক্রবার সড়কে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন একপক্ষের মুসল্লিরা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করে।

স্থানীয়রা জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অর্ধশত বছর যাবত ওয়াক্তিয়া মসজিদ হিসেবে নামাজ আদায় করে আসছেন মুসল্লিরা।

পরবর্তীতে মুসল্লি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত প্রায় এক বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও শুক্রবারের নামাজ আদায় করা হয়।

এ দিকে, বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন্নুর জামে মসজিদ কমিটি ও মুসল্লিরা সম্প্রতি ওই শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায়ে বাঁধা দেয়।

তাদের দাবি মসজিদ থাকবে একটি, নতুন করে কোনো মসজিদ করা যাবে না।

একপর্যায়ে তারা গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) উত্তর গোবধা বাইতুন্নুর জামে মসজিদের মুসল্লিরা এসে ওই শঠিবাড়ী বাজার মসজিদে জোর করে তালা ঝুলিয়ে দেয়। এ সময় বাঁধা দিতে গিয়ে দুইজন আহতও হয়।

পরে মসজিদ তালাবদ্ধ থাকায় গত শুক্রবার সড়কে পবিত্র জুম্মার নামাজ আদায় করছেন ওই শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা।

এই দ্বন্দ্বের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে লালমনিরহাট প্রশাসন উভয় পক্ষের ঐক্যমতের ভিত্তিতে সুষ্ঠুভাবে এ সমস্যার সমাধান করেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে জেলা প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে তা সমাধান করা হয়।

লালমনিরহাট আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আকবর বলেন, নামাজ আদায় করাকে কেন্দ্র করে দুই মসজিদের বিরাজমান দ্বন্দ্ব প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠুভাবে সমাধান সম্পন্ন করা হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন