বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

প্রধান শিক্ষকের স্বজনের হামলায় আহত ১৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদন ২৩ অক্টোবার ২০২৪ ০৮:৫৩ এ.এম

প্রধান শিক্ষকের স্বজনের হামলায় আহত ১৮ শিক্ষার্থী ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মনির হোসেনের স্বজনদের বিরুদ্ধে। এতে ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসহ অবৈধভাবে একাধিক নিয়োগবাণিজ্য, সরকারি টেন্ডার ছাড়া বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করে আসছিলেন প্রধান শিক্ষক মনির হোসেন। এসব অভিযোগ নিয়ে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। পরে শুরু হয় তদন্ত। পরে দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনির হোসেনকে বরখাস্ত করা হয়।

কিন্তু মঙ্গলবার দুপুরে তিনি ও তার লোকজন লাঠিসোঁটা, লোহার রড ও দা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল হককে ১ লাখ টাকা দিয়ে সাদা কাগজে স্বাক্ষর দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু স্বাক্ষর না দিলে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তারা সহকারী শিক্ষক অধর চন্দ্রের শার্টের কলার ধরে ঘুষি মারতে থাকে। পরে ছাত্রছাত্রীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী আহত হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে শরিয়ত হাসানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর-ই-সিদ্দিকী বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয় গিয়েছিলেন বলে শুনেছি। তিনি এ বিষয় শোকজ পেয়েছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলমান রয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।

 

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী রাজিব মোহাম্মদ নাসির বলেন, আহত অবস্থায় হাসপাতালে ১৮ জন শিক্ষার্থীকে আনা হয়। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বলেন, থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি শুনেছি। বাইরে থাকায় এখনো খোঁজ নিতে পারিনি। অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন