বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

যুবদল নেতার উপর হামলা, শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদন ১৫ এপ্রিল ২০২৫ ০৪:২৬ এ.এম

যুবদল নেতার উপর হামলা, শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে যুবদল নেতার উপর হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বিক্ষুব্ধ নারীরা। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় বিষ্ণুপুর বিভূতির মোড়ে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় মহিলারা এ কর্মসূচি পালন করেন।

এর আগে বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের ১নং ওয়ার্ড সভাপতি ফিরোজ ঢালীর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

উপজেলা কৃষক দলের বিতর্কিত সাবেক আহ্বায়ক রোকনুজ্জামানের নির্দেশে উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি শাহজাহান মোড়লের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তারা বলেন, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী উপজেলাজুড়ে বিভিন্ন অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে চলেছে। বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টিসহ নানা প্রকার অপতৎপরতায় জড়িত রয়েছে রোকনুজ্জামান। এজন্য ঊর্ধ্বতন নেতারা তাকে উপজেলা কৃষক দলের পদ থেকে অব্যহতি দেয়। কিন্তু বেপরোয়া রোকন এরপরও থেমে থাকেনি।

তারা আরও বলেন, সম্প্রতি রোকনুজ্জামান রোকনের নির্দেশে যুবদলের সভাপতি ফিরোজ ঢালীসহ ৩ থেকে ৪ জনকে গুরুতর জখম করা হয়। এতে উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিষ্ণুপুর গ্রামের শাহজাহান মোড়ল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক চাঁচাই গ্রামের ইদ্রিস আলী, আবুল হোসেন, হমিদুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায়। আহতরা বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

তারা ন্যক্কারজনক এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার নির্দেশদাতাসহ সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন