বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

শিক্ষা ক্যাডারে অধ্যাপক পদোন্নতি পেলেন ৯২২ জন

নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৪ ০৭:০৯ এ.এম

শিক্ষা ক্যাডারে অধ্যাপক পদোন্নতি পেলেন ৯২২ জন ছবি: সংগৃহীত

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯২২ জন সহযোগী অধ্যাপক। গত কয়েক বছরে মধ্যে অধ্যাপক পদে এটিই বড় পদোন্নতি। ১৬ থেকে ১৮তম ব্যাচ থেকে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন।  

পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির ৬০ জন, আরবির ১৩ জন, ইসলামী শিক্ষার ১৬ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২ জন, ইংরেজির ৭০ জন, ইতিহাসের ৩৯ জন, উদ্ভিদবিদ্যার ১৯ জন, কৃষি বিজ্ঞানের ৫ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, নার্সারির ১ জন, গণিতের ৫২ জন, দর্শনের ৯৯ জন, পদার্থবিদ্যার ৫১ জন, পালির ১ জন, পরিসংখ্যানের ২ জন, প্রাণিবিদ্যার ৪৮ জন, বাংলার ৩০ জন, ব্যবস্থাপনার ৪৬ জন, ভূগোলের ১৩ জন, মনোবিজ্ঞানের ৭ জন, রসায়নের ৩৬ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৬৯ জন, সমাজকল্যাণের ১১ জন, সমাজবিজ্ঞানের ৫ জন, সংস্কৃতের ৮ জন ও হিসাবজ্ঞিানের ৬২ জন।

এছাড়া টিচার্স ট্রেইনিং কলেজগুলোতে টিটিসি (ইসলামী আদর্শ) ৪ জন, টিটিসি (ইংরেজি) ৩ জন, টিটিসি (ইতিহাস) ২ জন, টিটিসি (গাইডেন্স, কাউন্সেলিং) ৩ জন, টিটিসি (গণিত) ৫ জন, টিটিসি (গ্রন্থাগার বিজ্ঞান) ২ জন, টিটিসি (প্রফেশনাল ইথিকস) ২ জন, টিটিসি (ভূগোল) ৩ জন, টিটিসি (রাষ্ট্রবিজ্ঞান) ১ জন, টিটিসি (বিজ্ঞান) ১ জন, টিটিসি (শিক্ষা) ৪ জন রয়েছেন।

সবশেষ ২০২৩ সালে সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে।

জানা গেছে, গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অধ্যাপক পদোন্নতির জন্য ‘বিভাগীয় পদোন্নতি কমিটি’র (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়। সেখানে ১৬ থেকে ২২তম বিসিএস পর্যন্ত সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির জন্য ‍১ হাজার ৬০ জনের বিপরীতে ১ হাজার ৯৪৯ জনের তালিকা উপস্থাপন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তালিকায় ২০২৫ সালে অবসরে যাবেন এমন কর্মকর্তাদের নাম সংযুক্ত করে এ তালিকা করা হয়েছে। তালিকায় দেশের বিভিন্ন কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রশাসনিক পদ ধরা হয়েছে। গত শনিবার ও রোববার আরও দুটি বৈঠক করে শেষ পর্যন্ত ৯২২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

জানা যায়, কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে বড় দুটি ক্যাডারের একটি হলো শিক্ষা। এই ক্যাডারে মোট ১৫ হাজার ৯৫০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৪ হাজারের কিছু বেশি। তাদের অধিকাংশই সরকারি কলেজের শিক্ষক। বাকিরা মাউশিসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কর্মরত।

আরও খবর

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা

news image

জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা