সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৫ ০৯:৪৯ এ.এম

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড় ছবি: সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫। 

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং মুসান্নিফ গ্রুপের স্পন্সরে আয়োজিত এবারের মেলা দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পেয়েছে নতুন মাত্রা।

১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। রয়েছে ১৯৯টি স্টল। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান, নেতৃস্থানীয় ইসলামী পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বইমেলা আরো সমৃদ্ধ হয়ে উঠেছে।

কুরআন-হাদিসের গ্রন্থ, ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, শিশুদের ইসলামি বই, সাহিত্য ও ইতিহাস—সব মিলিয়ে বৈচিত্র্যময় সংগ্রহের পসরা সেজেছে এ মেলায়। প্রতিদিনই নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, ক্বিরাত ও হামদ-নাত পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।

প্রায় প্রতিদিনই প্রখর রৌদ্র বা বৃষ্টি সত্ত্বেও দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ে মেলা প্রাঙ্গণ। প্রকাশক থেকে শুরু করে ক্রেতা, সবাইকে দেখা যায় বইয়ের প্রতি গভীর আগ্রহে মগ্ন থাকতে। 

রাহনুমা প্রকাশনীর মাহমুদুল হাসান তুষার জানান, আমরা গতবারের তুলনায় দ্বিগুণ স্টল নিয়ে মেলার আয়োজন করেছি। এবার চার দেশের প্রকাশনী যুক্ত হয়েছে। আমাদের স্বপ্ন আরও বড়।

এক প্রকাশক বলেন, মুসান্নিফ গ্রুপের সহযোগিতায় এবারের আয়োজন আরো বর্ণিল ও সুশৃঙ্খল হয়েছে। বিদেশি প্রকাশকরা আসায় পাঠকরা আন্তর্জাতিক মানের ইসলামি গ্রন্থ হাতে পাওয়ার সুযোগ পাচ্ছেন।

মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মাহদিউল আলম বলেন, ইসলামী সাহিত্যের গুরুত্ব অপরিসীম, কারণ এটি ইসলামের আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের প্রচার করে, ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করে, এবং মুসলিমদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে। এর অন্যতম মাধ্যম হলো বই। বিভিন্ন প্রকাশনী এই মেলায় একত্র হয়েছে যার ফলে পাঠকদের বই কিনতে সুবিধা হচ্ছে। এই বইমেলা ইসলামী সাহিত্যের জন্য নতুন দিগন্ত। মূলত দীনের খেদমত, ইসলামী সাহিত্যের জাগরণে সহায়তার উদ্দেশ্যেই মুসান্নিফ গ্রুপ এবারের ইসলামী বইমেলায় স্পন্সর করেছে।

মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, এই মেলা আমাদের, এই মেলা ইসলামী সাহিত্যের, এই মেলা সুস্থ্য মানসিকতা বিকাশের, তাই আপনিও শামিল হন। বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন।

আরও খবর

news image

স্মার্ট শিক্ষক-শিক্ষার্থীদের আস্থায় ক্যাম্পাস ৩৬৫

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা