বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদন ২৩ সেপ্টেম্বার ২০২৫ ০৯:০২ পি.এম

সংগৃহীত সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য আজ রাতে সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসবেন।

আজ মঙ্গলবার বাদ এশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হেডকোয়ার্টার প্রাঙ্গণে গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) নামাজে জানাজা শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় বার্ন ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। এখানকার ডাক্তাররা সবাই দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, শামীম আহমেদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং আজ কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন ও শহিদি মর্যাদা দান করেন। তিনি এসময় চিকিৎসাধীন বাকি তিনজন ফায়ার ফাইটারের দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া কামনা করেন।

উপদেষ্টা পরে নিহত শামীম আহমেদ-এর পরিবারকে সমবেদনা জানান। তিনি পরিবারটির জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে ফিক্সড ডিপোজিট করে দেয়া ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করার আশ্বাস দেন। জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ শহিদ শামীম আহমেদের সহকর্মীগণ অংশগ্রহণ করেন। এর আগে তাঁকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়।

উল্লেখ্য, গতকাল (২২ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় সংঘটিত অগ্নি দুর্ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরাধীন টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার ফাইটার আহত হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিলো। তাদের মধ্যে গুরুতর আহত (১০০% দগ্ধ) দু'জনের একজন শামীম আহমেদ আজ বিকাল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা