নিজস্ব প্রতিবেদন ২৩ সেপ্টেম্বার ২০২৫ ০৯:০৯ পি.এম
সংগৃহীত
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট আমদানি কার্গো শাখায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সিগারেট স্ট্যাম্প জব্দ করার কথা জানিয়েছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।
মঙ্গলবার ঢাকা কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারফ্রেইট আমদানি কার্গো শাখায় এয়ারফ্রেইট ইউনিটের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।
অভিযানে দুটি এয়ারওয়ে বিলের মাধ্যমে বন্ড সুবিধায় ঘোষিত পণ্য হিসেবে আমদানি করা পেপার লেবেল, গাম টেপ ও লেইসের সঙ্গে ‘ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ’ সিগারেট স্ট্যাম্প ও মোবাইল ফোনের এলসিডি পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের পুবাইলের আমদানিকারক কোম্পানি মাহাদী ফ্যাশন প্রাইভেট লিমিটেড দুটি এয়ারওয়ে বিলের মাধ্যমে চীন থেকে প্রায় তিন টন গার্মেন্টস পণ্য ঘোষণায় পণ্যচালান আমদানি করে। পরে তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট আমদানির বিপরীতে পণ্য ঘোষণা বা বিল অব এন্ট্রি দাখিল করে।
“কিন্তু আমদানিকারক কোম্পানি ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট ‘সিটি এয়ারলাইনস’ পারস্পরিক যোগসাজশে ওই দুটি এয়ারওয়ে বিলের মাধ্যমে ঘোষিত পণ্যের সাথে ঘোষণা বহির্ভূত ৯৬ লাখ আমদানি নিষিদ্ধ সিগারেট স্ট্যাম্প এবং ২২২ কেজি মোবাইল ফোনের এলসিডি খালাসের অপচেষ্টা করে।”
কাস্টমস হাউজ বলছে, আটক পণ্য খালাস হয়ে সিগারেট সরবরাহে ব্যবহৃত হলে সরকারের আনুমানিক প্রায় ৯৪ কোটি টাকার রাজস্ব ক্ষতি হত।
এ বিষয়ে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা