নিজস্ব প্রতিবেদন ২৫ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৫৩ এ.এম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে রাফসা (৯) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুর রহমানও নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বাবা-মেয়েকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহির চর খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মহিদুর সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের বাসিন্দা। আর রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী।
শিবালয়ের আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে মেয়ে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে বাড়ির পাশে বারাহির চর খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে নিয়ে যান বাবা মহিদুর রহমান। একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢুকে যায়। এতে রাফা পানির নিচে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন। খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আরিচা স্থল কাম নদী বন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান বলেন, বাবা ও মেয়েকে উদ্ধারে অভিযান চলছে। দুপুর ১টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন