নিজস্ব প্রতিবেদন ২৭ সেপ্টেম্বার ২০২৫ ০২:৪৭ এ.এম
সংগৃহীত
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসময় তিনি ন্যায়বিচার, সংস্কার ও নতুন আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এই ভাষণে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সনদের ৮০ বছর পূর্তিতে সাধারণ পরিষদের সভাপতি ও সব সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানান। তিনি জাতিসংঘের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করেন এবং বহুপাক্ষিকতা জোরদার ও উন্নয়নশীল দেশের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে জাতিসংঘে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জাতিসংঘের দেওয়া ভাষণের বরাত দিয়ে এসব তথ্য জানান।
অধ্যাপক ইউনূস ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তনের চিত্র তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার অনুপ্রাণিত করতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা এখন ‘জুলাই ঘোষণা’র ভিত্তিতে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে।
তিনি প্রতিষ্ঠানগত জবাবদিহি, অবাধ নির্বাচনের প্রস্তুতি, স্বচ্ছতা ও স্থিতিশীলতার লক্ষ্যে অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের অগ্রগতির কথাও উল্লেখ করেন।
বাংলাদেশের মানবাধিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, দেশটি আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছে, জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে এবং অতীতের অপব্যবহার রোধে পদক্ষেপ নিচ্ছে।
প্রবাসী শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তারা দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন এবং তাদের অবদান স্বাগতিক দেশেও সমান গুরুত্বপূর্ণ।
ড. মুহাম্মদ ইউনূস আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের দিকে সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করেন এবং রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে গাজায় সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা নারীর ক্ষমতায়ন, জলবায়ু উদ্যোগ, তরুণদের উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তির ন্যায্য বণ্টন, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অপ্রসারণ, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার, উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচার রোধ, প্রাকৃতিক সম্পদের ন্যায্য বণ্টন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, আঞ্চলিক সংগঠনগুলোর পুনরুজ্জীবন এবং বহুপাক্ষিকতার সংস্কারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন। তিনি তার ‘থ্রি-জিরো ওয়ার্ল্ড’ বা তিন শূন্যের বিশ্ব—শূন্য কার্বন, দারিদ্র্য দূরীকরণে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব-দর্শন উপস্থাপন করেন।
প্রধান উপদেষ্টার ভাষণের সময় সরকারের উপদেষ্টারা এবং বিভিন্ন প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাকক্ষে উপস্থিত ছিলেন।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা