নিজস্ব প্রতিবেদন ২২ সেপ্টেম্বার ২০২৫ ০৩:১৫ পি.এম
সংগৃহীত
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এ সফর ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচিতে মুখোমুখি অবস্থানে বিএনপি এবং আওয়ামী লীগ। নিউইয়র্ক সময় রোববার (২১ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এমিরেটসের একটি ফ্লাইট ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। সোমবার নিউইয়র্ক সময় দুপুর আড়াইটায় তাকে বহনকারী বিমানটি পৌঁছাবে বলে জানা গেছে।
জানা গেছে, ড. ইউনূসের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সফরের প্রতিবাদে নিউইয়র্কের জিএফকে বিমানবন্দরে অবস্থান নেবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে ড. ইউনূসের সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে স্বাগত জানাতে অবস্থান নেবেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে স্বাগত জানাতে অবস্থান নেবেন দলটির নেতাকর্মীরা। তাদের এই পাল্টাপাল্টি অবস্থানে বিমানবন্দরজুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‘আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স’র চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, আমরা আজ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেএফকে বিমানবন্দরে অবস্থান করে ড. ইউনূস এবং আমাদের নেতাদের স্বাগত জানাবো, পাশাপাশি শান্তি সমাবেশ করবো।
এছাড়া ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে অবস্থান নেবো। গতকাল রাতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল, সেজন্য আমরা তাদের বাধা দিয়েছি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আমাদের লোকজন আসছে। সুতরাং যারা শৃঙ্খলা নষ্টের চেষ্টা করবে আমরা তাদের প্রতিহত করবো।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ নয়, নিজের ব্যবসার প্রসার ঘটাতেই প্রধান উপদেষ্টার এ সফর। ২২ তারিখ থেকে ড. ইউনূস যতদিন নিউইয়র্কের মাটিতে থাকবেন আমাদের রূপ হবে ভয়ংকর। তাদের সঙ্গে যারা আসছেন তাদের নিউইয়র্কের মাটিতে যেখানেই পাবো সেখানেই এ দেশের আইনের আওতায় প্রতিহত করবো।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।
২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার