নিজস্ব প্রতিবেদন ১৭ অক্টোবার ২০২৪ ০৪:৫৬ পি.এম
শেখ রাসেল দিবস বাতিলের সিদ্ধান্ত প্রতিহিংসার বহিঃপ্রকাশ : নাছিম
অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রীয়ভাবে শেখ রাসেল দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যা প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মবার্ষিকীর উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬১তম জন্মদিন আগামী শুক্রবার। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে আওয়ামী লীগ সরকার তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন করে আসছে। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হতো। কিন্তু বর্তমান ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি যাতে পালন করা না হয়, সেজন্য তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যা প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমরা এর নিন্দা জানাই।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। মানবতার শত্রু ঘৃণ্য সেই ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি শেখ রাসেলও। ১০ বছর বয়সী শিশু শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। ঘাতকরা যদি সেদিন শেখ রাসেলকে হত্যা না করতো। তাহলে তিনি আজ বেঁচে থাকতেন আমাদের মাঝে। আমরা হয়তো একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ নেতা পেতাম, যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারত শেখ রাসেল আমাদের মধ্যে নেই, কিন্তু তার পবিত্র স্মৃতি আছে। বাংলাদেশে শিশুদের মাঝে আজও আমরা রাসেলকে খুঁজে পাই। আমাদের প্রত্যাশা তাদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বেড়ে উঠুক। রাসেলের খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক।
বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেলের শুভ জন্মদিন’ উপলক্ষ্যে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ কর্মসূচি পালনের জন্য দেশব্যাপী দল ও সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার