বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারত বিশৃঙ্খলা সৃষ্টি করবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদন ২৮ সেপ্টেম্বার ২০২৫ ০৫:২৬ এ.এম

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারত বিশৃঙ্খলা সৃষ্টি করবে: মাহমুদুর রহমান ছবি: সংগৃহীত

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারত বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ (সিএপিএস) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

মাহমুদুর রহমান বলেন, নির্বাচনটা হওয়া দরকার। নির্বাচন না হলে ভারত বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে। আর নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে। নির্বাচনের আগে ভারত থেকে যে থ্রেট আসবে, সেটা মোকাবিলা করতে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন বাড়াতে হবে এবং ডিপ্লোমাটিক স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আপনারা অনেকেই ড. ইউনূসের সমালোচনা করে থাকেন। সমালোচনা করার জন্য অনেক যুক্তিও রয়েছে। কিন্তু এভাবে কোনো সরকার প্রধান কখনো ভারতের বিপক্ষে প্রকাশ্যে মাথা উঁচু করে দাঁড়াননি, এই প্রশসংটা আমি করব। তিনি মোদির সামনে বলেছেন যে, আপনি কবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন। প্রধান উপদেষ্টার অন্যান্য ফেইলিওর থাকতে পারে। কিন্তু ভারতের বিষয়ে তিনি গত ১৩-১৪ মাসে অনমনীয়তার পরিচয় দিয়েছেন। 

প্রধান অতিথি বলেন, জুলাই বিপ্লব এখনো পুরোপুরি সফল হয়নি। যার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র করে যাচ্ছেন। ভারত তাকে সমর্থন করছে, তার মানে হলো ভারত এখনো আমাদের স্বাধীনতা মানতে পারেনি। দুঃখের বিষয় হলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারেনি। জামায়াত কিংবা বিএনপি কেউই ভারতের বিরুদ্ধে শক্তপোক্ত অবস্থান নিতে পারেনি। এনসিপির কিছু কিছু তরুণ নেতা অবস্থান নিয়েছেন, ফলে আমি তরুণদের প্রতি আস্থা রাখছি।

আমার দেশ সম্পাদক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বলে থাকে, তারা জাতির মেরুদণ্ড, তাহলে শেখ হাসিনা যখন দিল্লির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিল, তখন আপনারা কি করেছিলেন? কেন পারেননি? আপনারা হয়তো বলবেন আমার চাকরি থাকতো না বা আমার সমস্যা হতো। অথচ আপনি যখন সেনাবাহিনীতে যোগদান করেছেন, তখন আপনি শপথ নিয়েছেন যে আপনি দেশের স্বাধীনতা রক্ষা করবেন। তাই এই কথা বলার কোন সুযোগ নেই। আমরা এমন একটি সেনাবাহিনী চাই, যারা কোনো লোভ বা ভয়ের নিকট মাথা নত করবে না।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের দুটো প্রধান প্রতিপক্ষ ছিল। একটি ছিল অভ্যন্তরীণ প্রতিপক্ষ যা শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম। আর বাইরের প্রতিপক্ষ ছিল ভারত। কারণ শেখ হাসিনা পনেরো বছর ধরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তা সম্ভব হয়েছিল ভারতের সমর্থনের কারণে। জুলাই বিপ্লবের সময় তরুণরা অসামান্য সাহস দেখিয়ে ফ্যাসিস্ট সরকার এবং ভারতের বিপক্ষে বিপ্লব করেছিল, আর এরাই এখন দেশের স্বাধীনতা রক্ষা করবে।   

সিএসপিএসের নির্বাহী পরিচালক ড. মিজানুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিএসপিএসের ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) আশরাফ আল দীন ও দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী। এছাড়াও বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, মেজর (অব.) জামাল হায়দার প্রমুখ।

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা