বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিপুল অস্ত্রের উৎস জানা গেল না ৭ বছরেও

নিজস্ব প্রতিবেদন ২৬ সেপ্টেম্বার ২০২৪ ০১:৫০ পি.এম

বিপুল অস্ত্রের উৎস জানা গেল না ৭ বছরেও ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের একটি লেক থেকে ২০১৭ সালে ২ জুন বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ। এর মধ্যে ছিল রকেট লঞ্চার, বিস্ফোরক জেল ও আন্তযোগাযোগের বিভিন্ন সরঞ্জাম। পরদিন অর্থাৎ ৩ জুন রূপগঞ্জের গুতিয়াব এলাকার একটি কবরস্থান ও শীতলক্ষ্যা নদীর তীর থেকে কয়েক দফায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছিল পুলিশ। এরপর ৭ বছর কেটে গেলেও সেই অস্ত্র ও বিস্ফোরকের উৎস খুঁজে বের করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

পূর্বাচল থেকে অস্ত্র উদ্ধারের পর বিশেষজ্ঞরা বলেছিলেন, উদ্ধার অস্ত্রগুলো যুদ্ধে ব্যবহারের উপযোগী। বড় কোনো উদ্দেশ্যে কোনো গোষ্ঠী এসব অস্ত্র সংগ্রহ করেছিল। এরপর যখন অস্ত্রগুলো তাদের কাছে বোঝা মনে হয়েছে, লেকের পানিতে ফেলে দিয়েছে। তবে এত অস্ত্র কীভাবে পূর্বাচলে ঢুকল, তা তদন্ত করে বের করতে হবে।

রূপগঞ্জের পূর্বাচলে অস্ত্রের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ব্রাহ্মণখালী এলাকার মো. শরীফ খান, মো. শাহীন হোসেন, মো. রাসেল, শান্ত ও মো. মুরাদ মিয়াকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে সাব্বির নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আর হৃদয় নামে আরেক আসামি কাতারে রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে শরীফ খান একজন মাদক ব্যবসায়ী। এক সময় র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। 

জানা যায়, ২০১৭ সালের ২ জুন রূপগঞ্জের গুতিয়াব এলাকার ব্লু-সিটি হাউজিং প্রকল্প থেকে দুটি এসএমজি এবং একই দিন রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের পশ্চিম-উত্তর সীমানাসংলগ্ন ৩০৪ নম্বর রোডের উত্তর পাশে লেকের দক্ষিণ পাড়ে পানির নিচ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর পরদিন রূপগঞ্জের বাসুন্দা এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এসএমজি উদ্ধার করা হয়। সর্বশেষ গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে গুতিয়াব এলাকার একটি কবরস্থান থেকে পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ৩ জুন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. মাহমুদুল ইসলাম রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন। মাহমুদুল ইসলাম ওই সময় বলেছিলেন, গ্রেপ্তার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা কারাগারে রয়েছেন। তাদের তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে একটি কবরস্থান থেকে আরও ৩১৫টি গুলি উদ্ধার এবং আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ বলেছিলেন, পূর্বাচল উপশহরের অস্ত্রগুলোর প্রথমে জানতে পারেন হৃদয়। ওই বছরের জানুয়ারিতে কাতারে যাওয়ার আগে তিনি পাঁচটি অস্ত্র তার চাচাতো ভাই মুরাদের কাছে এবং তিনটি অস্ত্র তিনজনকে দিয়ে যান। এর মধ্যে একটি অস্ত্র ইয়াবার বিনিময়ে কেনেন মাদক ব্যবসায়ী শরীফ। যার সূত্র ধরে পুরো ঘটনাটি উদ্ঘাটিত হয়েছিল।

সিআইডি থেকে মামলাটি তদন্ত করছেন ঢাকা মেট্রোর সিনিয়র এএসপি মো. এহসান উদ্দিন চৌধুরী। তিনি বলেন, পলাতক আসামি হৃদয়কে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করেছেন তারা।

সিআইডির সাবেক এএসপি ফজলুল কবীর বলেন, ব্যালেস্টিক বা মাইক্রোঅ্যানালাইসিস দিয়ে অপরাধীকে শনাক্ত করা সম্ভব নয়। এই পরীক্ষার মাধ্যমে অস্ত্রের ধরন ও ক্ষমতা বের করা সম্ভব। তিনি বলেন, ছিঁচকে চোর-ডাকাত বা মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস, গন্তব্য বিষয়ে কোনো তথ্য পাওয়া সম্ভব নয়। এগুলো উচ্চপর্যায়ের তদন্ত। তার বিশ্বাস, একজন তদন্ত কর্মকর্তা স্বাধীনভাবে তদন্ত করতে পারলে এর রহস্য বের করতে পারবেন। 

পূর্বাচলের বাসিন্দা দুলাল মিয়া বলেন, রূপগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান ছালাহউদ্দিন ভুঁইয়ার নিয়ন্ত্রণে থাকা লেক (মৎস্য খামার) থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে তার ইজারা নেওয়া ঘাট ব্যবহার করা হয়ে থাকতে পারে। ওই অস্ত্র ও বিস্ফোরকের উৎস খুজঁতে পুনতদন্তের দাবি জানান এলাকাবাসী। রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ওই সময়ে উদ্ধার হওয়া অস্ত্রই ঘুরে ফিরে হাত বদল হচ্ছে বলে সাধারণ মানুষের ধারণা। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। তাছাড়া জানতে পেরেছি মামলাটি সিআইডিতে রয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন