নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৪ ০৮:১২ এ.এম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিন্টু তালিকায় ভুয়া নাম দিয়ে ভিজিএফের (ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং) সাড়ে ৪৩ মন চাল আত্মসাতের ঘটনা তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ তদন্তে গঠিত তদন্ত কমিটি সাড়ে ৪৩ মন চাল আত্মসাতের ঘটনা সত্য উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত প্রতিবেদন দাখিল করেছে।
জানা যায়, গত ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বড়ভিটা ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের জন্য ৬ হাজার ৩৭৫ উপকারভোগীর তালিকা প্রণয়ন করা হয়। ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ নিজ নিজ এলাকার হতদরিদ্র মানুষের নাম এ তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রদান করেন। কিন্তু চাল বিতরণের সময় ইউপি সচিবের নিকট থেকে উপকারভোগীর তালিকা সংগ্রহ করে ইউপি সদস্যরা দেখতে পান তালিকায় অন্তর্ভুক্ত অনেক উপকারভোগীই তাদের অপরিচিত। তাছাড়া তালিকার অনেক জায়গায় একই ব্যক্তির নাম বার বার এবং মৃত ব্যক্তির নামও রয়েছে। এ অবস্থায় পরিষদের সকল ইউপি সদস্য বিতর্কিত তালিকা দিয়ে চাল বিতরণে আপত্তি জানান।
কিন্তু চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ইউপি সদস্যদের আপত্তি উপেক্ষা করে বিতর্কিত তালিকা দিয়েই উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন এবং ভুয়া নামে ইস্যুকরা স্লিপের চাল গুলো নিজের লোক দিয়ে তুলে আত্মসাৎ করেন। পরে গত ১২ জুন/২৪ ওই ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চেয়ারম্যানের বিরুদ্ধে তালিকায় ভুয়া নাম দিয়ে ভিজিএফের চাল আত্মসাতের লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ঘটনা তদন্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বলেন, দীর্ঘ তদন্তে চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু তালিকায় ভুয়া নাম ব্যবহার করে ১.৭৪০ মেট্রিকটন বা সাড়ে ৪৩ মন ভিজিএফের চাল আত্মসাতের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। দায়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে ।
এ ব্যাপারে চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর ফোনে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এপ্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন