নিজস্ব প্রতিবেদন ০৩ সেপ্টেম্বার ২০২৫ ০৭:৫৭ এ.এম
ছবি: সংগৃহীত
ক্যামেরা নামাও, এটা খেলার মাঠ নয়, এটা আদালত। কেউ ছবি তুলবে না, যারা সাংবাদিকের নামে এখানে ছবি তুলবেন না, আদালতের নির্দেশ, ছবি তুলবেন না। আমাদের আইনজীবীদের আপনারা প্রতিপক্ষ করবেন না।’
আদালতের এজলাসের বাইরে এভাবে চিৎকার করে সাংবাদিকদের ছবি তুলতে বারণ ও ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করেন কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের আইনজীবী ফখরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার বিকেলে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের করা সাংবাদিক নির্যাতন মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে জেলহাজতে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কুড়িগ্রামের সকল সাংবাদিকদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সময় টিভির ক্যামেরা পারসন জামিল মিয়া বলেন, ‘তথ্য ও ভিডিও চিএ সংগ্রহ করা আমাদের কাজ। সাংবাদিকদের আর্দশিক কাজে বারবার বাঁধা প্রদান করেন সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের আইনজীবী ফখরুল ইসলাম। একপর্যায়ে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ক্যামেরা ভাঙচুরের জন্য নিজে আক্রমণ চালান।’
কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহাফুজার রহমান বলেন, ‘তিনি একজন আসামিপক্ষের আইনজীবী হিসেবে এজলাসের ভেতরে ভূমিকা পালন করতে পারেন। কিন্তু এজলাসের বাইরে তিনি আইন লংঘন করে সাংবাদিকের পেশাগত দায়িত্বে পালনে বাঁধা প্রদান করেছেন। আমরা কুড়িগ্রামের সাংবাদিকর এ রকম কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে সিনিয়র আইনজীবী ফখরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আপনাদের তো শতশত ক্যামেরা। ফুটেজ দেখেন কে ক্যামেরা ভাঙচুর করতে গিয়েছিল। আপনারা তো ছবি নিয়ে ফেসবুকে দিয়েছেন। ক্যামেরা ভাঙচুরের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। আমরা ভেসে আসিনি, আমরা এই দিকে কাজ করি, আপনারা ওই দিকে কাজ করেন। এছাড়া কেন আপনি ফোন দিয়েছেন? কোন আইনে আপনি আমাকে ফোন দিয়েছেন? আপনারা সাংবাদিকরা কী দেশটা কিনি নিয়েছেন? না, গোটা দেশটা ডমিনেট করতে চান? না আমরা আপনার রাজ্যে প্রজা।’
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন