নিজস্ব প্রতিবেদন ১১ ডিসেম্বার ২০২৪ ০১:৫০ এ.এম
ছবি: সংগৃহীত
বিশ্বের ১০০ প্রভাবশালীর মধ্যে বাংলাদেশ থেকে স্থান পাওয়া সেই নারীর কুড়িগ্রামের চিলমারীতে রিক্তা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় জেলা প্রশাসক স্কুলটির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি স্কুলটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, স্কুলের প্রতিষ্ঠাতা রিক্তা আক্তার বানু, সভাপতি আবু তারিক আলম, প্রধান শিক্ষক শাহিন শাহ প্রমুখ।
অভিভাবক গোলাম বারী, শাহানাজ, আনোয়ার, শাপলা বেগম জানান, প্রতিষ্ঠানটি অনেকদিন ধরে এই এলাকার প্রতিবন্ধী শিশুদের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, গানবাজনা সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। এই সময় এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ভবন হলে খুবই ভালো হবে।
তারা আরও বলেন, আজকে ডিসি এসেছিলেন স্কুল পরিদর্শনে। আমরা খুবই খুশি। এখন তিনি যদি আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করে প্রতিষ্ঠান উন্নয়নে সহযোগিতা করেন, তাহলে খুব ভালো হবে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহিন শাহ বলেন, আমাদের স্কুলে খেলাধুলার উপকরণ, সাংস্কৃতিক যন্ত্রপাতি খুবই কম। আজ ডিসি এসেছিলেন, তিনি আমাদের এসব দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া তিনি একটি ভবনের কথাও বলেছেন। সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের প্রতিষ্ঠানে।
প্রভাবশালী নারী রিক্তা আক্তার বানু বলেন, জেলা প্রশাসক আমাদের চারতলা একটি ভবন দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানের উন্নয়নে যেসব সহযোগিতা প্রয়োজন সেগুলো তারা করবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, বিবিসির প্রকাশিত ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের মধ্যে রিক্তা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা রিক্তা বানু স্থান পেয়েছেন। তিনি সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। রিক্তা আক্তার বানু তার বুদ্ধিপ্রতিবন্ধী সন্তান তানভীন দৃষ্টিমণিকে কোনো স্কুলে ভর্তি করাতে না পেরে নিজেই ২০০৯ সালে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেন। বর্তমানে স্কুলটিতে তিন শতাধিক বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থী পড়ালেখা করছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন