মনোয়ার হোসেন লিটন ০৫ নভেম্বার ২০২৪ ০৮:১৫ এ.এম
ছবি: ভুপতি ভূষণ বর্মা
ভূপতি ভূষণ বর্মা একজন ভাওয়াইয়া সংগীত শিল্পী। ভাওয়াইয়া গানে অসামান্য অবদানের জন্য তিনি ভাওয়াইয়া ভাস্কর নামেও পরিচিত।সঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি একজন শিক্ষক। তিনি শুধু বাংলাদেশেই নয় পশ্চিম বাংলায় ও ব্যাপক জনপ্রিয় শিল্পী। ৬৬ বছর বয়সী গুণী এই শিল্পী ভাওয়াইয়া গানের সাধনার সাথে- সাথে সুন্দর একটি প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি ১৯৫৮ সালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেল বুড়াবুড়ি ইউনিয়নে আঠারো পাইকা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা নরেন্দ্রনাথ বর্মা একজন স্কুল শিক্ষক ছিলেন এবং মা কামাখ্যাময়ী। তিনি একজন আদর্শ গৃহিণী ছিলেন ।বাবা-মায়ের ৭ সন্তানের মধ্যে শিল্পী ভূপতি ভূষণ বর্মা দ্বিতীয়। বাবা নরেন্দ্রনাথ ছিলেন একজন সঙ্গীত অনুরাগী মানুষ। তিনি বাড়িতে কলের গান শুনতেন। সেই কলের গানে আব্বাসউদ্দীনের গান গুনে ভাওয়াইয়া গানের প্রতি আকৃষ্ট হন তিনি।
তিনি ৭ ম শ্রেণীতে পড়া অবস্থায় বার্ষিক ক্রিয়া সমাপনী অনুষ্ঠানে আব্বাস উদ্দিনের ভাওয়াইয়া গান গেয়ে সকলের মন জয় করেন ( ও মোর কালারে কালা)। পরবর্তীতে বাবা তার গানের প্রতি আগ্রহ দেখে ১৯৭৩ সালে তাকে একটি হারমোনিয়াম কিনে দেন। সুবেন্দ্রনাথ বর্মন প্রথম তাকে হারমোনিয়াম বাজানো শিখেছিলেন।তিনি একজন যাত্রা গানের মাস্টার ছিলেন। এরপর তিনি ৮ শ্রেণীতে পড়া অবস্থায় রাম-লীলা কীর্তন দলের প্রধান হন।কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় কীর্তন করতো তার সেই দল।কীর্তন করে সেসময় পুরুষ্কার পেতেন ৫ শত থেকে ৭ শত টাকা।
১৯৭৫ সালে তিনি বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ১৯৭৭ সালে (বর্তমানে) উলিপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ১৯৮১ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে বিএসসি পাশ করেন।
১৯৮২ সালে গ্রামের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৩ সালে বিএড কোর্স সম্পন্ন করেন এবং ২০১৮ সালে শিক্ষকতা থেকে অবসর নেন।
১৯৮২ সালে তিনি ভাওইয়া শিল্পী হিসেবে রংপুর বেতারের তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে গান পরিবেশন করছেন। এছাড়াও ২০০৭ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি ভাওয়াইয়ার ’ক’ শ্রেণির শিল্পী। তার কন্ঠে রেকর্ডকৃত গানের সংখ্যা পাঁচ শতাধিক।
ভাওয়াইয়া গানের প্রচার, গবেষনা এবং ভাওয়াইয়া গানে অবদানকারীর জীবনী ও ভাওয়াইয়ায় অবদান আঞ্চলিক ভাষা রক্ষা, ইতিহাস- ঐতিহ্য বিভিন্ন দরবারে তুলে ধরতে ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রাম প্রতিষ্ঠা করেন।৭৫ জন শিল্পী নিয়ে তিনি একাডেমির যাত্রা শুরু করেন। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাপ সে একাডেমির জন্য ৫ শতাংশ জমি দান করেন। তার এই ভাওয়াইয়া একাডেমিতে বিনা পয়সায় সংগীত শিখতে পারেন ছাত্রছাত্রীরা। ৩ বছর মেয়াদে একটি কোর্স করার পর দেয়া হয় একটি সনদ।
ভুপতি ভূষণ বর্মা বলেন, এখন বাচ্চারা আগের মতো গান শিখতে চায় না। আমরা শিক্ষকরাই সাহিত্য ও সংস্কৃতিতে বাচ্চাদের নিরুৎসাহিত করি। বাচ্চারা নষ্ট হয়ে যাবে, এ প্লাস পাবে না, সব সময় তাদের ব্যবসায়ী চিন্তা।
বর্তমানে কোচিং সেন্টার গুলি বাচ্চাদের যন্ত্র বানিয়ে ফেলেছে।সকাল থেকে শুরু হয় প্রাইভেট, স্কুল, তারপর কোচিং। বাংলা, গনিত, ইংলিশের মত সাবজেক্টের টিউটর রাত্রি পর্যন্ত থাকে। বাচ্চারা এখন স্বাধীনচেতা হতে পারছে না। এজন্য শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকরাই দায়ী। একজন ক্রিয়া শিক্ষককে দিয়ে স্কুলে বাংলা ও অন্যান্য সাবজেক্ট গুলি পড়ানো হয়। সরকারি ভাবে শুধুমাত্র ইভেন্ট ভিত্তিক দায়সারা কাজ করা হয়।সরকারকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে।
বর্তমান প্রজন্মে যারা গান করতে চাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই কিছুটা বিকৃত রুচির হয়ে গেছে। শুধুমাত্র কিবোর্ড ও প্যাড দিয়ে তারা গান করতে চায়। কিন্তু লোকসংগীতের আসল যন্ত্র, দোতারা, বাংলা ঢোল, সারিন্দা ও মন্দিরা।
এই প্রজন্মের তরুণেরা সহজেই জনপ্রিয়তা পেতে চায়। আসলে সহজে জনপ্রিয়তা এক জিনিস, আর আবিষ্কারের দর্শন আলাদা। একটি গান সৃষ্টি করেছেন যিনি তিনি তার আবিষ্কারক। অবশ্যই তিনি এই গানটি তৈরির সময় অনেক চিন্তা করে তৈরি করেছেন।তাই সেই গানগুলি অন্য সুরে, তালে ও লয়ে গাওয়ার সময় সতর্ক থাকা উচিত।
আমরা যারা এখন গান করছি আমাদেরই লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক নেই। আমরা অনেক সময় ব্যবসায়ী হয়ে যাই। আসলে ব্যবসায়ী হলে হবে না, সাধক হতে হবে।
তার কাছে ভাওয়াইয়া গানের অন্যতম শিল্পী হিসেবে বিবেচিত আব্বাস উদ্দিন, কছিম উদ্দিন, রথীন্দ্রনাথ রায়, হরলাল রায়, মহেশ চন্দ্র রায়, নাদিরা বেগম,মোস্তফা জামান আব্বাসী।
তার অন্যতম গানের ক্যাসেট ফেরিওয়ালা, মনে জানে মনের কথা, পাপের কথা বাপে কয়, ঢালুয়া খোপা ইত্যাদি।
তার অন্যতম গান, কেমন কেমন আছেন ফুল মিয়া, বিয়াও পাগলা দেওরা।
তিনি দেশ-বিদেশে ভাওয়াইয়া গান গেয়ে ৩৫টি স্মারক ও পদক পেয়েছেন। সংগীতে অবদান রাখায় পেয়েছেন ভাওয়াইয়া একাডেমি রংপুর কর্তৃক “আব্বাস উদ্দিন পদক”, পশ্চিমবঙ্গ মণীষি পঞ্চানন স্মৃতি রক্ষা কমিটি কর্তৃক সম্মাননা, প্রচ্ছদ , কুড়িগ্রাম কর্তৃক গুণী শিল্পী সম্মাননা পদক , রংপুর ক্ষত্রিয় সমিতির শততম বার্ষিকী সম্মাননা পদক। এছাড়াও ওস্তাদ মমতাজ আলী খান একাডেমি, বাংলাদেশ লোক সংগীত পরিষদ, সলিডারিটি কুড়িগ্রাম থেকে সম্মাননা পদক উল্লেখযোগ্য।
২০১৯ সালে প্রকাশিত হলো 'নিদান কালের বান্ধব' শিরোনামে এই ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা সংবর্ধনগ্রন্থ। লোকসংস্কৃতি গবেষক ড. এরশাদুল হকের সম্পাদনায় শিল্পীর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এ বইটি ভাওয়াইয়া গানের বিষয়-আসয় নিয়ে একটি মূল্যবান প্রকাশনায় পরিণত হয়েছে, যা শিল্পী ভূপতি ভূষণ বর্মার জীবন ও কর্মের দলিল স্বরূপ।
তিনি শুধু বাংলাদেশে নয় ভারতের পশ্চিমবঙ্গে সমানভাবে জনপ্রিয়। ওপার বাংলায় কমপক্ষে ৩০ বার গিয়েছেন। পশ্চিমবঙ্গে ভাওয়াইয়া প্রতিযোগিতায় তিনি ৬ বার বিচারকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৭ সালে তিনি দক্ষিণ কোরিয়া যান।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে "Introduction to Indigenous Instruments Related to Bhawaya" কোর্সে তাঁর জীবনী পড়ানো হয়।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন