নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৪ ০৩:১৮ পি.এম
ছবি: সংগৃহীত
জামালপুর রেলওয়ে স্টেশনে দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন ধরার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুন নেভাতে আধঘণ্টা সময় লাগে বলে জানা গেছে। এতে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ট্রেনের এক হকার জানান, জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে আগুন জ্বলতে দেখা যায়। ট্রেনটি স্টেশনে পৌঁছামাত্র কয়েক জন হকার আশেপাশে থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী এক হকার জানান, ট্রেনে এবং স্টেশনে থাকা দশ থেকে বারো জন হকার মিলে আগুন নেভানোর জন্য দূরে থেকে পানি আনে। প্রায় আধঘণ্টা হকারদের আগুন নেভানোর চেষ্টার পর ফায়ার সার্ভিসের একটি দল আসে।
ফায়ার সার্ভিসের ওই ইউনিট আরও আধঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, আধঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ট্রেনের ইঞ্জিনে আগুন কীভাবে ছড়িয়ে পড়ল, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে চাইলে তিনি জানান, ট্রেনের চালক জানিয়েছেন অতিরিক্ত তাপে আগুন লেগেছে। তারপরও তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ জানান, দেওয়ানগঞ্জগামী ২৫৫ লোকাল ট্রেনের চালকের মাধ্যমে আমরা জেনেছি অতিরিক্ত তাপে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পার্শ্ববর্তী নান্দিনা স্টেশন থেকে ট্রেন ছেড়ে এসে জামালপুর রেলওয়ে স্টেশনের দূরবর্তী সিগনালের আগেই ইঞ্জিনে আগুন ধরেছে।
প্রথমে তিনি ট্রেনে থাকা এক যাত্রীর মাধ্যমে খবর পান বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনে ট্রেন চালানো সম্ভব নয় বলে জানান উজ্জ্বল মাহমুদ।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন