নিজস্ব প্রতিবেদন ৩১ মার্চ ২০২৫ ০৮:৪৮ এ.এম
ছবি: সংগৃহীত
জামালপুর সদরে ঈদগাহ মাঠে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকাল নয়টায় উপজেলার বুখুঞ্জা জান্নাতুন নূর জামে মসজিদ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নামাজের নির্ধারিত সময় ৯টায় মাঠে উপস্থিত এলাকাবাসীর পক্ষ থেকে আলী আকবর নামাজে উপস্থিত দুজন ইমাম সাহেবের একজনকে খুতবা পাঠ এবং অপরজনকে নামাজ আদায়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন।
এরপর ওই এলাকার মাতব্বর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম তরফদার দাঁড়িয়ে বলেন, ঈদগাহ মাঠে যেন কোনো ঝামেলা না হয় সেজন্য ওসি সাহেব আমাকে ফোন দিয়েছিলেন। আমিও চাই যেন সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হয়।
ও সময় তিনি যে ইমাম এখন মিম্বারে আছেন তিনিই নামাজ শেষ করবেন জানিয়ে অপরপক্ষের প্রস্তাব নাকচ করে দেন।
এতে বেশিরভাগ মুসল্লি দাঁড়িয়ে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে উঠে আসতেই যুবলীগ নেতা সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর এবং আওয়ামী লীগ নেতা শামসুল তরফদারের উসকানিতে ছাত্রলীগ নেতা হিরু এবং রাজুসহ পনের বিশজন ওই পক্ষের ওপর বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়।
এ সময় সামাদ নামে এক বৃদ্ধকে লাঠি দিয়ে আঘাত করে। তাকে রক্ষা করতে গিয়ে আরও তিন থেকে চারজন আহত হন। এরপর হামলাকারীরা ওই মাঠেই নামাজ আদায় করে, এবং অপরপক্ষ মসজিদে গিয়ে নামাজ আদায় করে।
নামাজ শেষে আবারও হামলাকারীরা এক নারীকে মারধর করে।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নেতা আলী আকবর কালবেলাকে জানান, একই সমাজের একটি ঈদগাহ মাঠ হলেও হঠাৎ করে আলাদা কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগের নেতাদের ইন্ধনে স্থানীয় কয়েক ব্যক্তি এ কাজ করেন। এ বিষয়ে এর আগে আওয়ামী লীগ নেতা শামসুল আলমসহ ১৬ জনের নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো সমাধান হয়নি। শামসুল আলম তরফদারের নির্দেশে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
জেলা যুবলীগ নেতা সোলাই জাহান সোহাগ অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা ঘটনায় জড়িত নয়। কমিটি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা শামসুল আলম তরফদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক কালবেলাকে জানান, আজকের মারামারির বিষয়টি অবগত হয়েছি। দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩