নিজস্ব প্রতিবেদন ১৩ নভেম্বার ২০২৪ ০৫:২৯ এ.এম
ছবি: সংগৃহীত
জামালপুরের বকশিগঞ্জ যুবদলের সদস্যসচিব ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবর আলম লাভলুর সঙ্গে যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহুরা বেগমের একটি ফোনালাপ ফাঁস হয়। এ ঘটনায় যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
বুধবার (১৩ নভেম্বর) সকালে জামালপুর যুবদলের আহ্বায়ক সজীব খান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৯ নভেম্বর) ‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে কালবেলা। এরপরই কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া কারণ দর্শানোর নোটিশ দেন।
এতে বলা হয়, আপনি বকশিগঞ্জ যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব থেকেও নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় সংগঠনবিরোধী এমন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২২ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মনোয়ার মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে মাহবুবর আলম লাভলুর সঙ্গে মোবাইল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান বলেন, আমরা কল রেকর্ডটি শুনেছি এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিগোচর হয়েছে। তারা যা ভালো মনে করেছেন সেভাবে ব্যবস্থা নিয়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কাজ করার কারো সুযোগ নেই।
উল্লেখ্য, শনিবার (৯ নভেম্বর) যুবদল নেতা মাহবুবর আলম লাভলুর সঙ্গে যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহুরা বেগমের কথোপকথনের ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠে জনমনে। ফোনালাপে মামলার চার্জশিট থেকে নাম কেটে দিতে যুব মহিলা লীগ নেত্রীকে দেখা করতে বলেন লাভলু।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার