বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে বতসভিটা রক্ষার লড়াই, ১৪ মামলার আসামি দিনমজুর

নিজস্ব প্রতিবেদন ১৪ অক্টোবার ২০২৪ ১২:৩৮ পি.এম

আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে বতসভিটা রক্ষার লড়াই, ১৪ মামলার আসামি দিনমজুর ছবি: সংগৃহীত

বাপ-দাদার বসতভিটা রক্ষা করতে গিয়ে ১৪ মামলার আসামি হয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর ইউনূস আলীর পরিবার। আওয়ামী লীগের দলীয় নেত্রী উম্মে কুলসুম চায়না মামলাগুলো করে একাধিকবার জেল খাটিয়েছেন ইউনূস ও তার পরিবারের সদস্যদের। 

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীপাড়ায় বাপ-দাদার বসতভিটায় বসবাস করেন অসহায় ইউনূস পরিবারের ২৪ সদস্য। প্রায় ১৫০ বছর যাবৎ তারা সেখানে বসবাস করে আসছেন। সেই বসতভিটা থেকে উচ্ছেদের জন্য প্রথমে আদালতে ইউনূস ও তার ভাই জাহাঙ্গীর আলম আজেনসহ পরিবারের কয়েকজনের নামে মামলা করেন উম্মে কুলসুম চায়না। সাক্ষ্য-প্রমাণ শেষে মামলাটি খারিজ করে দেন আদালত।

এরপরও ক্ষান্ত হননি আওয়ামী লীগের এ নেত্রী। একটার পর একটা মামলা দিয়েই চলেছেন। এখন পর্যন্ত ইউনূস ও  তার ভাই আজেনসহ তাদের পরিবারের অন্য সদস্যদের নামে তার করা মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে। গায়েবি এসব মামলায় একাধিকবার জেলও খেটেছেন ইউনূস পরিবারের একাধিক সদস্য। এ নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ দরবার হয়েছে। কিন্তু ইউপি মেম্বার উম্মেকুলসুম চায়নাকে কেউ থামাতে পারেনি। ফলে দিনমজুর ইউনূসের পরিবার হয়রানির শিকার হয়ে আসছে। মামলার খরচ যোগাতে গিয়ে অর্ধাহারে-অনাহারে দিন পার করছেন তারা।

এব্যাপারে ইউনূস আলী জানান, ১৪টি মিথ্যা মামলা করে আমাদের হয়রানি করছে উম্মেকুলসুম চায়না। মামলার খরচ যোগাড় ও বিচারের আশায় বিভিন্ন জনের দ্বারে-দ্বারে ঘুরেও কোনো সমাধান পাচ্ছিনা। পরিবারের লোকজন নিয়ে কষ্টে জীবনযাপন করছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।

মামলাগুলোর বাদী উম্মেকুলসুম চায়না জানান, আমি আইনের মাধ্যমে বিচার প্রার্থী হয়েছি। আদালত যে রায় দেবেন তা মানতে বাধ্য। আমি কাউকে হয়রানির জন্য মামলা করি নাই। ন্যায় বিচার পাওয়ার জন্যই মামলা করেছি। 

এব্যাপারে স্থানীয় নীলাক্ষিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা জানান, উপজেলা চেয়ারম্যান, মেয়র ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে একাধিকার সালিশ দরবার হয়েছে। কিন্তু সমাধান করা সম্ভব হয়নি। উম্মেকুলসুম চায়না নমনীয় হলেই সমাধান সহজ হবে। নইলে সালিশ দরবার করে কোনো সমাধান আসবেনা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার