বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে যত অভিযোগ, কেন্দ্রে চিঠি

নিজস্ব প্রতিবেদন ১০ অক্টোবার ২০২৪ ০৫:১৪ এ.এম

শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে যত অভিযোগ, কেন্দ্রে চিঠি ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের ভয়ে বাড়ি ছাড়া একটি পরিবার। বুধবার গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

এ ছাড়া তার বিরুদ্ধে বালুর ঘাট দখল, জমি দখল, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের সভাপতি হয়ে চাঁদাবাজি করার অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় বিএনপির মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, আমার বাড়ি শ্রীপুর উপজেলার বরমীতে। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমিসহ আব্দুল জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকির জমি সংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যাই। 

এ সময় বিএনপি নেতা শাহজাহান ফকির ও তার দুই ভাই এবং তার ছেলে পাপেল ফকির হঠাৎ আমাদের উপর হামলা করে। তারা আব্দুল জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকিরকে বেধড়ক মারধর করে এবং তার বুকে প্রচন্ড আঘাত করে। আমরা প্রতিবাদ করলে শাহজাহান ফকির তার ছেলে এবং তার ভাতিজা মহসিন ফকির, অপু ফকির, পায়েল ফকির, ওদের সন্ত্রাসী বাহিনীর দ্বারা দেশীয় অস্ত্র দা, ছুরি, বল্লম দিয়ে আমার বাসায় ভাঙচুর ও হামলা চালায়। পরের দিন সকালে আমার বাজারের দোকানগুলো দখল করে। এরপর তারা আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। ফেরার পথে বলে যান যদি বরমীতে থাকি তাহলে কুপিয়ে হত্যা করবে। এরপর থেকে ভয়ে আমরা বাড়ি ফিরতে পারছি না এবং প্রতি রাত লাইট নিয়ে আমার বাড়িতে খোঁজে আমরা বাড়িতে আছি কিনা।

তিনি আরও বলেন, আমরা শাহজাহান ফকিরের রাজনৈতিক ক্ষমতা এবং সন্ত্রাসী তাণ্ডবের কারণে গৃহহীন হয়ে পড়েছি এবং তার এমন নির্লজ্জ আচরণে স্পষ্ট যে, লোভী ও দুবৃর্ত্ত নেতারা কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না। শাহজাহান ফকির আমার থেকে ২০১৮ সালে আমার কাছ থেকে দশ লাখ টাকা ধার নিয়েছে সেটির প্রমাণ থাকলেও টাকা ফেরত দেয়না। এখন নতুন করে আমাদের পৈত্তিক সম্পত্তি দখল করে ভরাট করছে কিন্তু কিছুই করতে পারছি না। আমার পরিবারসহ পুরো বরমীবাসী তার সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ। তার এসব অপকর্মের তথ্য লিখিত আকারে বিএনপি শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছি। আমি ও আমার পরিবার বাড়িতে ফিরতে চাই।

গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল বারী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা ও সাংবাদিকরা।

এ ব্যাপারে শাহজাহান ফকির তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত নেই। অভিযোগকারীদের সঙ্গে আমার জমি সংক্রান্ত কোনো বিরোধ নেই। আমি কাউকে বাড়ি ছাড়া করিনি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন