নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৩৫ পি.এম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিয়ে বিচ্ছেদ করবে শুনে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে স্বামী হাসান আলী। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম গওলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই আগুনে আরও দু’জন দগ্ধ হয়েছেন। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সাটুরিয়ার পশ্চিম গওলা গ্রামের শারমিনের সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় ধামরাইয়ের রাজাপুর গ্রামের হাসানের। বিয়ের পর থেকেই শারমিনকে নির্যাতন করে আসছিল হাসান। এ নিয়ে শারমিন একাধিকবার পালিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার হাসানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বাবার বাড়িতে থাকা শারমিন। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে হাসান শ্বশুরবাড়ি গওলা গ্রামে যায়। সেখানে চাচাশ্বশুরের ঘরে শারমিনকে পেয়ে পেট্রোল ঢেলে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেখানে থাকা চাচিশাশুড়ি শিরিন আক্তার ও শ্যালক রুবেল মিয়াও দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাসান আলী দাবি করে, তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। তাকে বাধা দেওয়ায় মাঝেমধ্যে ঝগড়া হতো। বৃহস্পতিবার শারমিনকে কল দিয়ে আমাদের বাড়িতে আসতে বলি। সে না আসার এবং আমাকে তালাক দেবে শুনে রাগ করে এ ঘটনা ঘটিয়েছি।
শারমিনের ভাবী লিজা পারভিন জানান, বৃহস্পতিবার রাতে শারমিন বিয়ে বিচ্ছেদের কাগজপত্র ঠিক করেছিল। ওই খবর পেয়ে হাসান সকালে বাড়িতে গিয়ে স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে।
সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু বলেন, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এখন হাসানের দেওয়া আগুনে তিনজন দগ্ধ হলো। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন