নিজস্ব প্রতিবেদন ১৬ অক্টোবার ২০২৪ ০৬:১৬ এ.এম
ছবি: সংগৃহীত
জুলাই এবং আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন ও বিপ্লব সম্পর্কিত ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় সংরক্ষণ করতে তৈরি করা হয়েছে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। এখানে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ ভিডিও, খবর, ছবি, গ্রাফিতি ও ঘটনাবলী। এখানে সাধারণ মানুষও তাদের সংগৃহীত ছবি, ভিডিও, গ্রাফিতি আপলোড করতে পারবেন।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক অনুষ্ঠানে এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়। এটি তৈরি করেছে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেড।
অনুষ্ঠানে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেড ফাউন্ডার ও সিইও শরিফুল আলম তাপস বলেন, ছাত্র-জনতার রক্তে ভেজা গণঅভ্যুত্থান জুলাই বিপ্লবকে চির অম্লান করে রাখার জন্য প্রজেক্ট টুমরো নিজস্ব প্রয়াসে ‘জুলাই প্রোটেস্ট’ নামে ওয়েব এপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ সর্বসাধারণের জন্য তৈরি করেছে। এই প্লাটফর্ম আন্দোলনের তীব্রতম সময়ের খবর, শহীদের সংখ্যা, ভিডিও, বিপ্লবীদের ছবি এবং বিজয় পরবর্তী নতুন দেশ গড়ার অদম্য প্রত্যয়ে সারা শহরে যুব সমাজের রাঙিয়ে দেওয়া অসংখ্য গ্রাফিতি সংগ্রহ ও সংযোজন করছে। প্রাথমিক পর্যায়ে আমরা উল্লেখযোগ্য সংবাদমাধ্যম, ইউটিউব ও ফেসবুককে তথ্যের উৎস হিসেবে গ্রহণ করেছি।
তিনি বলেন, গুগল প্লে স্টোরে মোবাইল অ্যাপ চালু আছে এবং দ্রুতই অ্যাপেল স্টোরেও এই মোবাইল অ্যাপ পাওয়া যাবে। আমরা সবাইকে আহ্বান আপনাদের সংগ্রহে থাকা জুলাই বিপ্লবের ছবি, গ্রাফিতি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ খবরের লিংক 'জুলাই প্রটেস্টে আপলোড করে এ প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের চিত্র পৌঁছে দিতে সাহায্য করুন। যাতে করে আমাদের জুলাই অভ্যুত্থান বিশ্বের সকল স্বৈরাচারের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আলোকবর্তিকা হয়ে প্রেরণা যোগায়। প্রজেক্ট টুমরোর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের প্ৰতি শ্রদ্ধা ও সালাম।
প্রজেক্ট টুমরো ২০২২ সালে প্রতিষ্ঠিত একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা