নিজস্ব প্রতিবেদন ১৭ অক্টোবার ২০২৪ ০৫:০৩ এ.এম
ছবি: সংগৃহীত
এবার নাটোরে এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। চিকিৎসককে মারধরের ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। সদর থানার ওসি মো. মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নাটোর আধুনিক সদর হাসপাতালের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হিটলুর বিরুদ্ধে। মারধরের শিকার ওই চিকিৎসকের নাম রফিকুল ইসলাম। আরও অভিযোগ উঠেছে, এই হামলার প্রতিবাদে বুধবার হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করতে গেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়।
মারধরের শিকার রফিকুল ইসলাম জানান, হাসপাতালে এসে একজন রোগীর বিষয়ে তথ্য জানতে চান হিটলু। সেই সময় তাকে চিনতে না পারার কারণে রুমের দরজা বন্ধ করে দিয়ে হিটলু এবং তার পাঁচ-ছয়জন সহযোগী তাকে বেধরক মারধর করে চলে যায়। তিনি আরও জানান, রাতে বিএনপি নেতারা হাসপাতালে এসে মীমাংসা করতে চাপ দেয়। সে সময় হিটলু উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের চাপে মীমাংসা করেছেন।
তবে রাতেই হামলার বিষয়টি রফিকুল লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জনকে জানিয়েছেন উল্লেখ করে বলন, সিভিল সার্জন থানায় সাধারণ ডায়েরি করেছেন। নাটোর জেলা সিভিল সার্জন সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নবাব সিরাজউদ দৌলা সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রদল নেতা শহিদুল্লাহ সোহেলের উপস্থিতিতে দোষ স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন হিটলু। যদিও চিকিৎসককে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। হিটলু জানান, হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে নিজেরা বসে মীমাংসা করে নিয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জানিয়েছেন, চিকিৎসককে মারধরের ঘটনায় জেলা সিভিল সার্জন সাধারণ ডায়েরি করেছেন। পরবর্তীতে তিনি অভিযুক্ত ব্যক্তির লিখিত ক্ষমা প্রার্থনার পত্র দিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩