নিজস্ব প্রতিবেদন ১৪ সেপ্টেম্বার ২০২৪ ১২:২১ পি.এম
ছবি: সংগৃহীত
মিয়ানমারে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছে। প্লাবিত হয়েছে রাজধানী নাইপিদোসহ বিস্তীর্ণ অঞ্চল। প্রায় দুই লাখ ৩৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে জানিয়ে বিদেশি সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং।
মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, শুক্রবার মিন অং হ্লাইং বলেছেন, সরকারি কর্মকর্তাদের ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পেতে বিদেশি দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।
জান্তা সরকার বলেছে, শক্তিশালী টাইফুন ইয়াগির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দুই লাখ ৩৫ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বন্যা উপদ্রুত ৩০টি এলাকা থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৬০২ জন লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
মিয়ানমারে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সংঘাতে আক্রান্ত দেশটিতে বন্যার কারণে দুর্দশা আরও তীব্র হয়েছে।
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বন্যায় দেশের কিছু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মধ্য মান্দালয় অঞ্চলের একটি স্বর্ণ-খনি এলাকায় ভূমিধসে বেশ কিছু লোকের চাপা পড়ার খবর তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে মিয়ানমারের সামরিক বাহিনী এর আগে বিদেশ থেকে আসা মানবিক সহায়তায় হয় বাধা দিয়েছে বা না হয় ফিরিয়ে দিয়েছে।
দেশটিতে ২০০৮ সালে ঘূর্ণিঝড় নার্গিসের কারণে অন্তত এক লাখ ৩৮ হাজার লোকের প্রাণহানির পর তৎকালীন জান্তা সরকারে বিরুদ্ধে জরুরি ত্রাণে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা