নিজস্ব প্রতিবেদন ২১ অক্টোবার ২০২৪ ১০:৫৫ এ.এম
ছবি: সংগৃহীত
এশিয়ার বাজারে ফের জ্বালানি তেলের দাম বেড়েছে। সোমবার (২১ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরান ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলে মধ্যপ্রাচ্যজুড়ে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। তখন অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধের আশঙ্কায় দাম বাড়তে থাকে। কিন্তু ইসরায়েল পাল্টা আক্রমণ না করায় ধীরে ধীরে উত্তেজনা কমতে থাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উদ্বেগ এবং বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক চীনে চাহিদা কমায় বিশ্ববাজারে গত সপ্তাহে তেলের দাম ছিল নিম্নমুখী। এই সময়ে তেলের দাম ৭ শতাংশ কমে।
কিন্তু সোমবার এশিয়ার বাজারে ফের তেলের দাম বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড তেল ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৩ দশমিক ৩৩ ডলারে পৌঁছেছে। অপরদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেল ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৯ দশমিক ৫৩ ডলারে বিক্রি হচ্ছে।গত সপ্তাহে ব্রেন্ট ৭ শতাংশ এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৮ শতাংশ কম দামে বিক্রি হয়েছে। এবার ডলারের হিসেবে ৫ শতাংশ দাম বাড়ল।
এর আগে অক্টোবরের প্রথম সপ্তাহে ইরান-ইসরায়েল ও লেবানন ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজেনার প্রভাব পড়ে বৈশ্বিক তেলের বাজারে। এ উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে ৯ শতাংশ বাড়ে। তখন অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়ের দাম আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। এর মধ্যে শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম আট শতাংশ বেড়েছিল। আর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ৯ দশমিক ১ শতাংশ।
বিশ্লেষকরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য অংশ আসে ইরান থেকে। তবে ইরান ইসরায়েলের মধ্যকার উত্তেজনার মধ্যে ইরানের তেলখনিতে হামলার হুমকির ফলে বিশ্ববাজারে তেলের দামে এ প্রভাব দেখা দিয়েছে।
ব্রিটেনের বাজার বিশ্লেষক সংস্থা স্টোনএক্সের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানায় তাহলে তেলের আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়বে। তাৎক্ষণিকভাবে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে তিন থেকে পাঁচ ডলার বাড়বে।
ওপেক প্লাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ইরানের তেল অবকাঠামোতে হামলা করলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল আসা বন্ধ হয়ে যাবে। ফলে সাময়িকভাবে এ ঘাটতি পূরণ করতে পারলেও ওপেক সদস্য রাষ্ট্রগুলো তা দীর্ঘমেয়াদে পূরণ করতে পারবে না।
আন্তর্জাতিক বাজারে ইরান প্রতিদিন ৩২ লাখ ব্যারেল তেল পাঠায়। তা মোট বাজারের শতকরা হিসেবে প্রায় তিন শতাংশ। শতকরা হিসেবে এ পরিমাণ খুব বেশি না হলেও বর্তমানে বিশ্ববাজার স্থিতিশীল রাখতে ইরানের এ তেলের জোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না