বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

মারশাফীর বিরুদ্ধে নির্বাচন করতে চাওয়ায় ছাত্রলীগের মারধর, অভিযোগ জামায়াত নেতার

নিজস্ব প্রতিবেদন ২৭ অক্টোবার ২০২৪ ০৬:৪৫ এ.এম

মারশাফীর বিরুদ্ধে নির্বাচন করতে চাওয়ায় ছাত্রলীগের মারধর, অভিযোগ জামায়াত নেতার ছবি: সংগৃহীত

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে নির্বাচন করতে চাওয়ায় ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চু। অন্যদিকে, ছাত্রলীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোষ্টে এসব কথা বলেন জামায়াতের জেলা আমির।
 
পোষ্টে তিনি লেখেন, ২০২২ সালের ২০ অক্টোবর রাত ৯টার দিকে শহরের কাছে চিত্রা নদীর তীরে একটি চা দোকানে বসেছিলাম। তখন সেখানে এসে একটি ছেলে আমাকে বলল, আমাকে চেনেন? আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি নীল। আমি বললাম, তোমার নাম শুনেছি; কিন্তু সরাসরি দেখা হয়নি। তারপর সে নিজের ফেসবুক আইডিতে ঢুকে আমার একটি ছবি বের করে বললো, আপনি কি এমপি নির্বাচন করবেন? আমি বললাম, আমার সংগঠন আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। পরিবেশ হলে অবশ্যই করবো। সে বলল, আপনাদের নিবন্ধন নেই কীভাবে নির্বাচন করবেন? আমি বললাম, নিবন্ধন ফিরে পাবো আশা করি। আর না হলে স্বতন্ত্র করবো।
 
তারপর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মুকুল ও অন্য কয়েকজন ক্ষিপ্ত হয়ে বললো, মাশরাফী ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করবি? এত সাহস কোথা থেকে আসে? তোকে অনেক দিন ধরে খুঁজতেছি; কিন্তু পাই না। এরপর হাত থেকে ফোনটা নিয়ে মাটিতে আঘাত করে ভেঙ্গে ফেলে। পরে আমাকে চায়ের দোকান থেকে পাশের নির্জন স্থানে নিয়ে চললো আঘাতের পর আঘাত। মুকুল অস্ত্র আমার মাথায় ধরে বললো, আর নির্বাচনের কথা বলবি কিনা? আমি বললাম, আমার সংগঠন যে নির্দেশ দেয়, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সেটা বাস্তবায়নের চেষ্টা করবো।
 
জামায়াতের ওই নেতা আরও লিখেছেন, ওই সময় জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ ভাই সেখানে উপস্থিত হয়ে কড়া ভাষায় প্রতিবাদ করে তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন। তখন তারা ওবায়দুল্লাহ ভাইয়ের ওপর আক্রমণ শুরু করলো। একপর্যায়ে তার মুখের ভিতর পিস্তল ঢুকিয়ে গুলি করতে উদ্যত হলো। অন্য আরেকজন পিস্তলের বাট দিয়ে ওবায়দুল্লাহ ভাইয়ের মাথায় প্রচণ্ড আঘাত করলো। বুঝে উঠার আগেই ঘটনাগুলো ঘটে গেল। পরবর্তীতে স্থানীয় জনতা ও দোকানদারদের প্রতিরোধের মুখে তারা পিছু হটলো। রক্তাক্ত দেহ ও ছেঁড়া জামাকাপড় নিয়ে বাসায় এসে গিয়েছিলাম।
  
তিনি আরও লেখেন, এই ঘটনা তখন শুধুমাত্র জেলার কয়েকজন দায়িত্বশীল জানতেন। পরিবেশ এমন ছিলো অন্য সকল জনশক্তি জানতে পারলে তারা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে উঠতো। আর পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের রোষানলের শিকার হতো। 
 
পোস্টের বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল বলেন, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু সাহেব ফেসবুকে যে মিথ্যাচার করছেন- তা তার কথায় স্পষ্ট। ২০২২ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি ছিলাম না। স্বাধীনতা-পরবর্তী সময়ে ইতিহাস ঘাঁটলে আপনারা দেখতে পারবেন নড়াইলের দুটি আসনে আওয়ামী লীগের জয়জয়কার। কখনো জামায়াত ও বিএনপি সিট পেয়েছে কি-না আপনারা দয়া করে দেখুন। ২০২২ সালে জাতীয় নির্বাচনের কোন তোড়জোড় ছিল না। তাহলে উনাকে (জেলা জমায়াতের আমির)  হুমকি বা হামলার কী আছে? মাশরাফী ভাই জনপ্রিয় ছিলেন নড়াইলবাসীর কাছে। আর মাশরাফী ভাই কখনো দমন-পীড়নের রাজনীতি করেননি।
 
নীল আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিজেদের অপতৎপরতা জানান দিতে আর নিজের অবস্থান ভাল করার জন্য জামায়াতের আমিরের এটা একটা কৌশল মাত্র। তিনি মূলত আলোচনায় আসতে মাশরাফী ভাইয়ের নাম ব্যবহার করে মিথ্যাচার করেছেন। মাশরাফী ভাইয়ের নাম জড়াতে পারলেই তো নিজের প্রচারণা হয়ে গেল। এছাড়া এসব অভিযোগ ভিত্তিহীন।
 
এদিকে, আরেক অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুল বিষয়টি অস্বীকার করে বলেন, যেভাবে জেলা জামায়তের আমির পোস্ট করেছেন- তা পুরোটা ভিত্তিহীন। আমি তো ঘটনার সঙ্গে ছিলামই না। তিনি আমাকে চেনেন কি-না সন্দেহ। ঘটনার সঙ্গে জড়িত থাকা তো দূরের কথা, তার সঙ্গে তো আমার কখনো দেখা বা কথাও হয়নি। তাহলে তার ওপর হামলা কখন চালালাম? হয়তো তার কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে।
 
এদিকে জেলা জামায়তের আমির আতাউর রহমান বাচ্চু বলেন, ওই সময়ে ফ্যাসিবাদ, অগণতান্ত্রিক, স্বৈরশাসক আওয়ামী লীগের আমলে বিচার পাব না বলেই আল্লাহর কাছে বিচার চেয়েছিলাম। এমন বিচার পাব আশা করিনি। আমার প্রত্যাশার চেয়েও হাজার গুণ বেশি সন্তোষজনক বিচার আল্লাহ দেখিয়েছেন।
 
আইনগত কোন ব্যবস্থা নেবেন কি-না এমন প্রশ্নের জবাবে জামায়াত নেতা বলেন, দল যে সিদ্ধান্ত দেবে সেভাবে এগুবো। আশা করি, আইনগত পদক্ষেপ নিলে সেখানেও ন্যায়বিচার পাবো ইনশাআল্লাহ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার