বুধবার ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যুক্তি তুলে ধরতে তারেক রহমানের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদন ২৭ মে ২০২৫ ০৩:৫৮ এ.এম

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যুক্তি তুলে ধরতে তারেক রহমানের নির্দেশনা ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার, বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বর বা এর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি। দলের এই অবস্থানের পক্ষে টেলিভিশন টকশোসহ বিভিন্ন সভা-সেমিনারে যুক্তিতর্ক তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতা বা দল সমর্থিত টেলিভিশন টকশো ব্যক্তিত্বদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার বক্তব্য শোনেন তারেক রহমান।

এর আগে রোববার ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের সঙ্গে দেখা করে (শনিবার) রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

সোমবারও দলের পক্ষে যেসব বুদ্ধিজীবী ও নেতা-নেত্রী টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন, তাদেরও একই ধরনের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এতে অংশ নেওয়া একাধিক টকশো ব্যক্তিত্ব জানান, বিএনপি অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতানি্ত্রক ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় দেখতে চায়। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে ডিসেম্বর বা এর আগেই নির্বাচন সম্ভব। এজন্য বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের যুক্তিতর্ক তুলে ধরতে নির্দেশনা দেন তারেক রহমান। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা বা কথা বলার ক্ষেত্রেও দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার বিকাল ৪টার দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, পেশাজীবী, চিকিত্সক ও রাজনৈতিক বিশে্লষকসহ ৬২ জন অংশ নেন এ বৈঠকে। এতে জাতীয় নির্বাচন ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও কয়েকজন উপদষ্টোর ‘দুর্নীতি’র ব্যাপক সমালোচনা করে বক্তব্য দেন তারা।

তারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদষ্টো ক্ষমতার অপব্যবহার করছেন। বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কোথাও সরকারের কোনো ব্যর্থতা হলে বা অঘটন ঘটলে সেটি ঢাকতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র সাড়ে ৯ মাসেই কয়েকজন উপদষ্টো ও তাদের সুবিধাভোগীরা যেভাবে অর্থসম্পদের অধিকারী হয়েছেন তাতে বোঝা যায় আরও কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে। ফলে এ সরকারের প্রতি সমর্থন থাকলেও সরকারকে দ্রুত নির্বাচনমুখী হতে চাপ প্রয়োগ করতে হবে। তা না হলে দেশের রাজনীতি ও গণতন্ত্র আরও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং নীতিনির্ধারণীর বিষয়টি কেন্দ্রীয় ও সিনিয়র নেতারা দেখবেন। কিন্তু মাঠ পর্যায়ে এবং গণমাধ্যমে আমরা কীভাবে কথা বলব, এ বিষয়ে একটি প্রস্তুতি ও দিকনির্দেশনা দরকার।

এতে অংশ নেওয়া টকশো ব্যক্তিত্ব বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাচর্ুয়ালি চলমান পরিস্থিতি নিয়ে করণীয় সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন। এতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না থাকার কথা উপস্থিত অতিথিরা জানান। এজন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া জরুরি বলেও মনে করেন তারা। বিএনপি হাইকমান্ড জাতীয় নির্বাচন ইসু্যতে দলের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরার জন্য বলেন। এছাড়া বিচার ও সংস্কার ইস্যুতে কথা বলেন হাইকমান্ড। তবে বক্তব্যে নির্বাচনের দিকে মূল ফোকাস থাকার কথা বলেছেন। এটিই যেন মূল স্পিরিট হয়।

ওই নেতা বলেন, টকশোতে অংশ নেওয়া ব্যক্তিদের পরামর্শ দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকার ও তরুণদের নতুন দল-এনসিপি প্রসঙ্গ না এলে কথা বলার দরকার নেই। কারণ, এনসিপির গঠনতন্ত্র, ঘোষণা ও কার্যক্রম সম্পর্কে তেমন ধারণা নেই। দলটির আদর্শ কী, তাও এখন পর্যন্ত পরিষ্কার নয়। টকশোতে যখন যে প্রসঙ্গ আসবে, সে অনুযায়ী বক্তব্য দিতে হবে, তা ফেস করতে হবে। এর বাইরে কথা বলার দরকার নেই। তবে মূল ফোকাস করতে হবে জাতীয় নির্বাচনকে।

সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে রোববার তারেক রহমান বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে হয়তো নিজেদের অজানে্তই স্বৈরাচারী হয়ে ওঠে। এ কারণে হুমকি-ধমকি উপেক্ষা করে হলেও নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি শুনতে ও মানতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার