নিজস্ব প্রতিবেদন ২৭ অক্টোবার ২০২৪ ০২:২১ পি.এম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের ঘিওরে রাতে রাস্তা সংস্কারের পর সকালেই পিচ উঠে যাওয়ার অভিযোগ করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সিংজুড়ী ইউনিয়নের চরমাইজখাড়া-খাগ্রাটা এলাকায় রাস্তাটির পিচ ঢালাই দেওয়া হয়। আর সকালেই তা উঠে যেতে দেখা যায়।
চরমাইজখাড়া গ্রামের বাসিন্দারা জানান, ঠিকাদারের লোকজন বিকেল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত রাস্তা ঢালাইয়ের কাজ করেছেন। বৃষ্টির ফলে রাস্তায় পানি-কাদা থাকলেও তারা গুরুত্ব দেননি। এমনকি গ্রামের লোকজন বাঁধা দিলেও তাদের ভয়ভীতি দেখিয়ে নিম্নমানের কাজ করেছেন। পরদিন শনিবার (২৬ অক্টোবর) সকালে এলাকাবাসী দেখেন রাস্তার পিচ ঢালাই উঠে যাচ্ছে।
এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার চরমাইজখাড়া-খাগ্রাটা এলাকায় এক হাজার মিটার সড়ক রিপিয়ারিং কাজের টেন্ডার হয়। এ কাজে ব্যয় ধরা হয় প্রায় ৫৪ লাখ টাকা। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাকছুদ ইঞ্জিনিয়ারিং।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঠিকাদারের লোকজন নির্মাণসামগ্রী নিয়ে কাজ করতে গেলে এলাকাবাসী বাঁধা দেন। পরবর্তীতে এলাকাবাসীর দাবির মুখে সড়কটির খানাখন্দের জায়গাগুলো বাদ রেখেই কাজ করা হয়। তিনি আরও জানান, দাহ্য মিশ্রিত বিটুমিন নির্মাণসামগ্রী নষ্ট হবে ভেবে উপজেলা প্রকৌশলীর নির্দেশে তাদের কাজ করার অনুমতি দেওয়া হয়।
অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম নিশাদ জানান, রাতে কাজের ফলে কিছু ত্রুটি থাকতে পারে। সরেজমিনে গিয়ে দেখবো, প্রয়োজনে আবার ঢালাই দেয়া হবে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান রাতে কাজের কথা স্বীকার করে বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। কাজ চলমান আছে। কোথাও কোনো সমস্যা হলে ঠিক করে দেওয়া হবে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন