বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সংস্কারের অভাবে জরাজীর্ণ ২’শ বছরের তিন গম্বুজ মসজিদ

নিজস্ব প্রতিবেদন ২৯ অক্টোবার ২০২৪ ০৯:১০ এ.এম

সংস্কারের অভাবে জরাজীর্ণ ২’শ বছরের তিন গম্বুজ মসজিদ ছবি: সংগৃহীত

সংস্কারের অভাবে বিলিন হতে যাচ্ছে নেত্রকোনার ২০০ বছরের ইতিহাসের সাক্ষী তিন গম্বুজ মসজিদটি। এটি এক নজর দেখতে বা এক ওয়াক্ত নামাজ পড়তে এখনও নিয়মিত দর্শনার্থীদের সমাগম যেন এলাকাটিকে সমৃদ্ধ করছে। ঐতিহাসিক এ মসজিদটিকে সংস্কার করে ঠিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা।

বলছিলাম, উপজেলার বিশকাকুনী ইউনিয়নের সরিস্তলা গ্রামের তিন গম্বুজ মসজিদটির কথা। প্রাচীন নির্মাণ শৈলীর এটি একটি। গবেষকদের মতে উপজেলার সবচেয়ে পুরনো মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম। মসজিদটি ঠিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক কোন ইতিহাস না পাওয়া গেলেও মসজিদটির গঠনশৈলী ও নির্মাণের উপাদান দেখে ধারনা করা হয় যে, মসজিদটি মুঘল আমলের শেষ দিকে নির্মিত হতে পারে। বর্তমানে স্থানীয়ভাবে সরিস্তলা জামে মসজিদ নামে এর পরিচিতি রয়েছে।

উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণকোণে বিশকাকুনী ইউনিয়নের সরিস্তলা গ্রামে মসজিদটির অবস্থান। মসজিদটি আকারে বেশ ছোট। মসজিদটির কারুকার্য অত্যন্ত সুন্দর এবং নান্দনিক। এর চার কোনায় রয়েছে চারটি ইটের পিলার। মসজিদের দেওয়ালের পুরুত্ব একপাশে ২৪ ইঞ্চি আর এক পাশে ৩০ইঞ্চির বেশি। পুরো অবকাঠামোতে একটি মাত্র দরজা ও দুইটি জানালা রয়েছে। বড় আকারের মীমঘর না থাকলেও মীমঘর সদৃশ ছোট্ট একটু আকৃতি রয়েছে। ভিতরে তিনটি কাতারে কমপক্ষে ৪০জনের মুসল্লি একবারে নামাজ আদায় করতে পারেন।

ভবনের উপরে কোন ছাদ নেই তবে তিনটি বড় গম্বুজই ছাদ হিসেবে কাজ করছে। মসজিদের বাইরে চতুর্দিকে বিভিন্ন নকশা করে কাজ করা হয়েছে। মসজিদের উপরে দেখা গেছে, তিনটি গম্বুজকে অত্যন্ত সুন্দর ও নান্দনিকভাবে নির্মাণ করা হয়েছে। এছাড়াও উপরের গম্বুজের চতুর্দিক কলসী আকৃতির ছোট ছোট মিনার তৈরি করা হয়েছে যা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।

মসজিদের নির্মাণ কাজে সিমেন্ট বালির পরিবর্তে পাতলা ইট চুন ও লালী ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন। কালের আবর্তে মসজিদটির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। কোথায়ও কোথাও ছোট ছোট ভাঙ্গন ধরেছে। ঐতিহাসিক এ মসজিদটিকে রক্ষা করতে সরকারি পৃষ্ঠপোষকতা কামনা করেছেন এলাকাবাসী।
 
মসজিদ কমিটির সভাপতি স্থানীয় আব্দুল খালেক বলেন, লোকমুখে শুনেছেন ঐ এলাকার অজি মাহমুদ নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। তার কোন সন্তান না থাকায় মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে কবরস্থ করা হয়। শুরুতে মসজিদটি ১৮শতাংশ জমিতে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীদের মসজিদ লাগোয়া ঈদগাহ মাঠের জন্য আরও ৪শতাংশ জমি ক্রয় করা হয়। 

বর্তমানে মসজিদের মুসল্লি বৃদ্ধি পাওয়ায় মসজিদের মুল কাঠামো ঠিক রেখে সামনে আরও একটু প্রসারিত করা হয়েছে।

লেখক গবেষক আলী আহম্মদ খান আইয়ুব বলেন, পূর্বধলা উপজেলার পুরনো মসজিদগুলোর মধ্যে সরিস্তলা তিন গম্বুজ ওয়ালা মসজিদটি একটি। এর নির্মাণ শৈলী পর্যবেক্ষণ করে ধারনা করা যায়, মসজিদটি মুঘল আমলের শেষের দিকে নির্মিত। মসজিদটিকে সরকারী পৃষ্ঠপোষকতায় রক্ষণাবেক্ষণ করা দরকার বলে তিনি মনে করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, পুরনো এই মসজিদটি তিনি সরেজমিনে পরিদর্শন করে সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন