বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদন ১৯ মে ২০২৫ ০৩:৪০ এ.এম

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, গোরখোদক মনু মিয়া। যেখানে যতদূরই হোক না কেন, মৃত্যু সংবাদ পেলেই আর স্থির থাকতে পারেন না। কবর খননের যাবতীয় সরঞ্জামাদি ভর্তি বস্তা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ছুটে গিয়ে সেখানেই হাজির হন। বিনা পারিশ্রমিকে মনের মতো করে কবর খনন শেষে জানাজায় অংশ নিয়ে তবেই ক্ষ্যান্ত হন মনু। ইতোমধ্যেই সাড়ে তিন হাজার কবর খননের রেকর্ড বগলদাবা করেছেন মনু।

তবে এবার নানান রোগব্যাধি ও বার্ধক্যজনিত কারণে কাবু হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন ৬৯ বছর বয়সী মনু মিয়া। এমন পরিস্থিতিতে বাড়ি-ঘর এবং সেই ঘোড়া-টিকে ফেলে রেখে সহধর্মিণীও তার সঙ্গী হয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন মনু মিয়া।

আর এই সুযোগে (১৫ মে)  বৃহস্পতিবার দিবাগত-রাতের কোনো এক সময় রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনু মিয়ার ঘোড়াটিকে পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কেটে রাস্তার পাশের খাদ-ডোবায় ফেলে রাখে। প্রচুর রক্তক্ষরণে মৃত্যুর মুখে ঢলে পড়ে ঘোড়াটি। মৃত অশ্বের মুখ দেখে চমকে ওঠে আশপাশের গ্রামের লোকজন। সকলেই চিৎকার করে বলে ওঠে ‘আরে এযে আমরার গোরখোদক মনু মিয়ার ঘোড়া’।

দুই ভাই ও তিন বোনের সংসারে মনু মিয়া তৃতীয়। কবর খোঁড়ার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি চৌদ্দটি ঘোড়া কিনেছেন। আর এ জন্য বিক্রি করতে হয়েছে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। পৈত্রিক অন্য সম্পত্তি বন্ধক দিয়েই চলছিল নিঃসন্তান মনু মিয়ার  সংসার ও কবর খোঁড়ার কাজ। দ্রুততম সময়ের মধ্যে কবর খোঁড়ার কাজ করতে খুন্তি-কোদাল, দা, চাকু, স্কেল আর করাত ইত্যাদি ভর্তি বস্তাসহ হাওড়ের বন্ধুর পথে ঘোড়ায় চড়ে পৌঁছেন তিনি।

কবর খোঁড়ার সেই নিখুঁত কারিগর রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তখন-ই তার ঘোড়াটি হত্যাকাণ্ডের শিকার হলো। কিন্তু শারীরিক দিক বিবেচনায় এখনও মনু মিয়াকে তার ঘোড়ার মৃত্যুর কথা জানানো হয়নি।

এ বিষয়ে কথা হলে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, রোববার সকাল পর্যন্ত ওই ঘোড়া হত্যার বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন