নিজস্ব প্রতিবেদন ৩১ অক্টোবার ২০২৪ ১২:৫২ পি.এম
ছবি: সংগৃহীত
রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত, দোয়া ও শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আহমেদ ইসহাককে সভাপতি ও ফাইজুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক করে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি লামিয়া ইসলাম ও এ এইচ এম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মজুমদার ও আব্দুল আল মাসুদ রানা, রাজনৈতিক সম্পাদক সাইফুল ইসলাম ফয়সাল, আইন বিষয়ক সম্পাদক হাসনা আক্তার মীম, অর্থ সম্পাদক মাশুক নূর, মিডিয়া ও প্রচার সম্পাদক রায়হান আহমেদ তামীম, দপ্তর সম্পাদক রুমায়ন তমাল, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুজ্জামান স্বাধীন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ইশতিয়াক, সহ-সম্পাদক কনক সরকার, মোহাম্মদ শাহীন আলমসহ অন্যরা।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে লিখিত বক্তব্য নব নির্বাচিত সভাপতি আহমেদ ইসহাক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে বর্তমান বাংলাদেশ আবারও একটি বাঁক বদলের সামনে এসে দাড়িয়েছে। বাংলাদেশের মানুষের প্রয়োজন এমন একটি রাষ্ট্র ও সরকারব্যবস্থা, যে ব্যবস্থাটি তার জনগনের গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করবে।
ছাত্ররা যদি ইতিহাসের এই অমোঘ আহ্বানকে অনুধাবন করতে পারে তাহলে অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ তার কাঙ্খিত বিজয়কে ঘরে তুলতে পারবে ইনশাআল্লাহ, যে বিজয়ের জন্য এখানকার মানুষ বিগত কয়েকশ বছর লড়াই করেছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমন্বয় কমিটির সদস্য সামিউল আলম রাসু, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক সাধনা মহল, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন প্রমুখ।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা