বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে চাপে রাখব’

নিজস্ব প্রতিবেদন ০১ নভেম্বার ২০২৪ ০৩:০৩ পি.এম

‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে চাপে রাখব’ ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেছেন, জরুরি ভিত্তিতে দ্রব্যমূল্য মোকাবিলা, আইনশৃঙ্খলার উন্নতিসহ সব রাজনৈতিক দল এবং সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে কাজ করার লিখিত প্রস্তাবনা দিয়েছিলাম। কিন্তু তার প্রতিফলন দেখছি না। এ কারণে ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নও হচ্ছে না। আমরা জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে নিয়ে বর্তমান সরকারকে চাপ অব্যাহত রাখব।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর প্রেস ক্লাবে সংগঠনটির রংপুর জেলা শাখার আয়োজনে রাষ্ট্র সংস্কার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি অধ্যাপক চিনু সরকারের সভাপতিত্বে এবং ন্যায়পাল অ্যাডভোকেট রায়হান কবীরের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লেখক নাহিদ হাসান নলেজ, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান খান, জাতীয় সমন্বয় কমিটির সদস্য ফরিদুল ইসলাম, ছামিউল আলম রাসু, কনক রহমান, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাশকুর রাতুল, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আহমেদ ইসহাকসহ জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

হাসনাত কাইয়ুম বলেন, আমরা মনে করি নির্বাচন, সংসদ বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভাগ, স্থানীয় সরকার, অর্থনৈতিক আইনকানুন, জনগণের মৌলিক অধিকার, সংবিধানের ক্ষমতা কাঠামো সংস্কার করার উদ্যোগ নিলে বাকি সংস্কারগুলো সহজ হবে।

হাসনাত আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের ডাকে সাড়া দিয়ে তাদের কাছে লিখিত পরামর্শ দিয়েছিলাম। আমরা বলেছিলাম, জরুরি ভিত্তিতে দ্রব্যমূল্য মোকাবিলা করতে হবে। তাদের মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সংস্কার করা। বিশেষজ্ঞ কমিটি বানানোর কথা বলেছিলাম। কয়েকটা কমিটি তারা বানিয়েছেন। আমরা ১২টা টাস্কফোর্স করার কথা বলেছিলাম। সব রাজনৈতিক দল এবং দলের বাইরে যত সংগঠন আছে সবার সঙ্গে আলাপ আলোচনা করে, মতামত নিয়ে সবার ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রকাশ করার কথা বলেছিলাম এবং এই অংশটুকু বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি করেছিলাম। কিন্তু এখনও এর কোনো প্রতিফলন দেখছি না।

হাসনাত কাইয়ুম বলেন, আমরা আমাদের দাবি বাস্তবায়নে তাদের চাপ দিতে চাই। সেজন্য সারাদেশে আমাদের ভাবনা নিয়ে আলোচনা করছি। সব দলের, সব সংগঠনের সঙ্গে কথা বলছি। যেন এই সরকার পথ ভুলে না যায়। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এজন্যই। কারণ বাংলাদেশের মানুষের যে রক্ত দেওয়া, যে কষ্ট তাদের। সরকার যেন সেটা বিফল যেতে না দেয়।

তিনি বলেন, আমরা যখন সংস্কারের কথা বলতাম, তখন কেউ এ কথা বলেনি। আজ সারা বাংলাদেশ সংস্কারের কথা বলছে। সবাই সংস্কারের সঙ্গে একমত। আমরা সাত দফার কথা বলছি। অনেকেই সাত দফাকে ভেঙ্গে কেউ ৪০ দফা, কেউ ১০ দফা বলছে। আমরা মনে করি আমাদের ৭ দফার সঙ্গে জনগণ এবং রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসবে। আমরা যেমন লিখিত দিয়েছি। অন্যরা লিখিত দিলেই বিষয়টি স্পষ্ট হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন