সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঘুষের টাকা গুনে গুনে পকেটে নেয়া পুলিশের সেই এসআই ক্লোজড

নিজস্ব প্রতিবেদন ১১ নভেম্বার ২০২৪ ০৯:০৫ এ.এম

ঘুষের টাকা গুনে গুনে পকেটে নেয়া পুলিশের সেই এসআই ক্লোজড ছবি: সংগৃহীত

ঘুষের টাকা গুনে গুনে পকেটে নেয়া সেই এসআই মাহফুজুর রহমানেকে চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, চাঁদপুরের হাজীগঞ্জে একটি দোকানে সাদা পোশাকে উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের ঘুষের টাকা গুনে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওচিত্রে দেখা গেছে, এসআই মাহফুজুর রহমান ওই চেয়ারে খোশ মেজাজে বসে আছেন। তিনি বলছেন, ১০ হাজার টাকা কইছি। সামনে বসে থাকা এক ব্যক্তি বলছেন, ‘সবুরে মেওয়া ফলে।' পুলিশ কর্মকর্তা তার দিকে মনোযোগ দিয়ে আঙুল উঁচিয়ে বলেন, এক টাকাও কম হইতো 'ন'। 


সামনে বসে থাকা ব্যক্তি বলেন, ‘বস, একটু বসেন।’ এসআই তখন মুচকি হাসেন। মুখে আলতো করে হাত বুলিয়ে বলেন 'কাম শেষ, এখন টিয়া। এ সময় আরেক ব্যক্তি বলেন, ‘মাহফুজ ভাই, আসলে যে মুরব্বি, সে মুরব্বি বেকার মানুষ তো জানেন, বোঝেন। এ সময় এসআই মাহফুজ মুচকি হেসে বলেন, বেকার না আকার আকার। তখন ২য় ব্যক্তি বলেন, ‘যাই হোক ওনার ছেলে মেয়ে বাদ, ওনি বেকার মানুষ। ওনি আগে ড্রেজার ব্যবসা টেবসা করতো। অনেকের কাছে টাকা টোকা পাওনা ছিল, অনেকে দিলে.. এর আগে যাই দিছি দেখছেননি। ওনারে একজন দিয়ে গেছে, ওনার আবার ওষুধ টষুধ কিনা লাগে, এরপর এই ঝামেলা লাগি গেছে।’ এ সময় মাহফুজ মিন মিন করে বলছেন দেন দেন।’ এসময় প্রথম ব্যক্তি বলছেন, গরিব মাইনসোগো লাগি একটু দিলটা নরম করেন। যেডিন ঝামেলা আছে...।
এরপর উপপরিদর্শক মাহফুজ আরেক ব্যক্তির দিকে তাকিয়ে হাসতে হাসতে ২য় ব্যক্তির দিকে হাত এগিয়ে দিলে ২য় ব্যক্তি মানিব্যাগ থেকে টাকা বের করে মাহফুজের হাতে দেন।

ওই ব্যক্তি টাকা দিতে দিতে বলেন,

 

আমি না পারতে এ পর্যন্ত আসলাম। বিশ্বাস করেন! আমি আরেকদিন এসে ডিটেইলস বলব তখন বুঝবেন। না হলে আমি আপনার কাছে আসতাম না যদি অফিসিয়ালি সলিউশন করতে পারতাম আমি। এসময় প্রথম ব্যক্তি বলছেন গইন্নেন না, গইন্নেন না।


তখন মাহফুজ বলেন, 'টাকা গুনে নেয়া সুন্নত'। প্রথম ব্যক্তি বলছেন, রুম অন্ধকার, আল্লাহ কইছে মাইনসেরে দেহাই কিল্লাই। এসময় মাহফুজ মুচকি হাসতে হাসতে টাকা গুনছেন কয়েকবার। এসময় ২য় ব্যক্তি বলছেন, চা খাবেন, মাহফুজের জবাব পরে খাবো বলে টাকা হাতের মুঠে নিয়ে বের হয়ে যান।


গত কয়েকদিন আগে হাজীগঞ্জ বাজারের একটি দোকানের সিসিটিভির ফুটেজের এমন চিত্র ভাইরাল হয়েছে।

এদিকে, ঘুষ খাওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে বলেন, এটি তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের সামনে ফুটেজ উপস্থাপন করা হলে চুপসে যান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় কর্মরত অবস্থায় বিভিন্নজনকে রাজনৈতিক মামলায় ফেলে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য করেন মাহফুজুর রহমান। কিন্তু ওই থানা থেকে হাজীগঞ্জে এসেও পুরনো স্বভাব পরিবর্তন করেননি তিনি।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব জানান, ভিডিও ফুটেজ দেখে এরইমধ্যে উপপরিদর্শক মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া বিভাগীয় ব্যবস্থা হিসেবে জ্যেষ্ঠ একজন পুলিশ কর্মকর্তাকে দিয়ে তদন্ত শুরু করা হচ্ছে।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফরিদগঞ্জ থানা থেকে হাজীগঞ্জ থানায় বদলি করা হয় উপপরিদর্শক মাহফুজুর রহমানকে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তবে গত দেড় মাস আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি হলেও অদৃশ্য খুঁটির জোরে চাঁদপুরের হাজীগঞ্জ থানা ছাড়েনি তিনি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩