নিজস্ব প্রতিবেদন ১৩ নভেম্বার ২০২৪ ০৩:২০ পি.এম
ছবি: সংগৃহীত
নাটোরে বড়াইগ্রামে টিসিবি ও মাতৃত্বকালীন ভাতার কার্ড নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মো. রুবেল (২৫) নামে এক যুবক ‘গুলিবিদ্ধ’ হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে বড়াইগ্রামের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত মো. রুবেলে বড়াইগ্রামের অর্জনপুর এলাকার বাসিন্দা। তিনি বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহীনের সমর্থক। আহত রুবেলকে বনপাড়ার একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে কার্ড নিয়ে বিএনপির স্থানীয় নেতা বেলাল মেম্বার সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীন গ্রুপের সামাদ, জামিলের বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় বেলালের সমর্থকরা মিছিল নিয়ে রাজাপুর বাজারে যান। এ সময় বেলালের সমর্থকদের সঙ্গে শাহিনের সমর্থকদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বেলালের সমর্থকরা দুই রাউন্ড গুলি চালালে শাহিন গ্রুপের রুবেল বাম হাতে গুলিবিদ্ধ হন।
গোপালপুর ইউনিয়ন পরিষদের সূত্র জানায়, শেখ হাসিনা সরকার পতনের পরে গোপালপুর ইউপির টিসিবির ১৩৯৪টি কার্ডের মধ্যে ১০০ কার্ড বাতিল হয়। পরে সেগুলো বণ্টনের সময় বেলালের সমর্থকরা ৫৪টি এবং অন্যরা বাকিগুলো পেলেও শাহীন গ্রুপের কেউ কার্ড পাননি। এ ঘটনায় বেলাল মেম্বারের সমর্থকদের সঙ্গে শাহীনের গ্রুপের দ্বন্দ্ব চলছিলো। এ ছাড়া এ মাসের মাতৃত্বকালীন যে পাঁচটা কার্ড এসেছে। সেই কার্ড পাওয়া নিয়েই প্রথমে ইউনিয়ন পরিষদে বাকবিতণ্ডা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গুলি করার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। রুবেল আঘাতে আহত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি বলে জানান সিরাজুল ইসলাম।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩