নিজস্ব প্রতিবেদন ১৪ ডিসেম্বার ২০২৪ ০১:৩৭ এ.এম
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি সাহেবের অনেক দরদ। একজন গণহত্যাকারী পতিত স্বৈর শাসকের জন্য নরেদ্র মোদি সাহেবের এত দরদ লাগলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দিনের ভোট কীভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়া কীভাবে নিবার্চন করে জিততে হয় শেখ হাসিনা সেসব নরেদ্র মোদি সাহেবকে শিখিয়ে দিতে পারবেন। শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত অব্যহত রেখেছে। নানা মিথ্যা প্রচারণা করে দেশকে ছোট করছে। সেই সুযোগে ভারত সরকার ও সেখানকার উগ্র বাসিন্দারা হাসিনার পতনে মর্মাহত হয়েছে।
দুলু বলেন, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে ভারত। পতিত হাসিনা ও তার দোসরদের কোনো ষড়যন্ত্র টের পেলে দলমত ধর্ম বর্ণের মানুষ একত্র হয়ে রুখে দিতে হবে।
এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল বেপারি, কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার