নিজস্ব প্রতিবেদন ১৮ নভেম্বার ২০২৪ ০৬:২৭ এ.এম
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠিয়েছে সরকার। সিঙ্গাপুর থেকে আনা এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল রবিবার রাত সোয়া ১টায় থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়। সেখানকার বেজথানি হাসপাতালে হাসপাতলে তার চিকিৎসা হবে। কাজলের সঙ্গে তার স্ত্রী সিনথিয়াও গেছেন।
গত তিন মাস ধরে কাজল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (নিনস) চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু কাজলের দেশ ত্যাগের বিষয়টি জানান।
এর আগে, গতকাল কাজলকে থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়ার সমস্ত আয়োজন শেষ করে সরকার। সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। পরে রাত সোয়া ১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি থাইল্যান্ডের উদ্দেশে ছেড়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স (নিনস) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ ও এই হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা হুমায়ুন কবির হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কাজল মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংলিশ বিভাগের ছাত্র। শুরু থেকেই আন্দোলনে যোগ দেন তিনি। পুরো জুলাই মাস ও আগস্টের শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে অংশ নেন। কাজলের বড় ভাই রুবেলের বাসা যাত্রাবাড়ীতে। ৪ আগস্ট ভাইয়ের বিয়ের বর্ষপূর্তিতে অংশ নিতে বড়ভাই রুবেলের বাসায় যান। পরের দিন আন্দোলনের ‘লংমার্চ ফর ঢাকা’। ৫ আগস্ট ভোরেই আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হয়ে যাত্রাবাড়ীতে যান। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশের গুলির মুখে সবাই রাস্তা ছেড়ে দিলেও রাস্তায় সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে থাকেন কাজল। রংপুরের আবু সাঈদের মত দু’হাত ছড়িয়ে দেন তিনি। পুলিশ তার মাথায় গুলি চালায়। লুটিয়ে পড়ে রাস্তায়। পরে লোকজন উদ্ধার করে নিনস হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে মাথায় অপারেশন হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানান, ধীরে ধীরে কাজলের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। কিন্তু বাম হাত-পা পুরোপুরি অচল হয়ে যায়। এ জন্য প্রয়োজন রোবটিক ফিজিওথেরাপি। কিন্তু দেশে সে ব্যবস্থা নেই। সেজন্য মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় তাকে বিদেশে নেওয়ার। কিন্তু তার আগেই শারীরিক অবস্থার অবনতি হয়। গত দুদিন আগে হঠাৎ করে ইনফেকশন হয়। বেশ কয়েকবার ডায়রিয়া হয়। এতে রক্তচাপ কমে তিনি শকে চলে যান।
কাজলের বিষয়টি গত শনিবারই স্বাস্থ্য উপদেষ্টাকে জানান হাসপাতালের চিকিৎসকরা। উপদেষ্টা দ্রুত বিদেশে নেওয়ার উদ্যোগ নেন। গত শনিবার ছুটির দিন হলেও কাজলকে বিদেশে নেওয়ার সব ব্যবস্থা করেন তিনি। সে রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে থাই অ্যাম্বাসিতে যোগাযোগ করা হয়। গতকাল দুপুরের মধ্যে ভিসার ব্যবস্থা করা হয়। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ৩১ হাজার ডলারের ব্যবস্থা করেন স্বাস্থ্য উপদেষ্টা। গতকাল রবিবার দুপুরের মধ্যে সে টাকা সিঙ্গাপুরে পাঠিয়ে এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চিত করেন তিনি।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা