নিজস্ব প্রতিবেদন ২৬ নভেম্বার ২০২৪ ০৭:৪৭ এ.এম
ছবি: সংগৃহীত
‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ সংগঠনের পক্ষ থেকে বিনা সুদে এক থেকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকার শাহবাগে নিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার জরিনা কলেজ মোড় এলাকা থেকে তিনজন এবং সিংগাইর বাসস্ট্যান্ড থেকে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ পৌর এলাকার দবির হোসেন, তার স্ত্রী চামিলী আক্তার ও হাসিনা আক্তার এবং সিংগাইর বাসস্ট্যান্ড এলাকা থেকে দেলোয়ার হোসেন ও জহুরা বেগম। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার পুলিশ এবং ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা মানিকগঞ্জের বিভিন্ন এলাকার লোকজনকে বিনা সুদে এক লাখ টাকা করে ঋণ দেওয়ার কথা বলেন। এসব লোকদের বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। ঢাকার শাহবাগে যারা যাবেন, তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে।
ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জ থেকে গত সোমবার ভোর পাঁচটার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন জরিনা কলেজ মোড়ের দবির হোসেনের বাড়ির সামনে জড়ো করেন। পরে অন্তত ছয়টি বাসে করে ঢাকার শাহবাগের উদ্দেশ্য রওনা হয়। শাহাবাগ যাওয়ার পর পরিস্থিতি খারাপ দেখে ওই বাসে করেই দুপুরে মানিকগঞ্জ ফিরে আসেন তারা। এরপর দবিরের বাড়ি ঘেরাও করেন এসব লোকজন। বেলা দুইটার দিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় দবির, তার স্ত্রী চামিলী ও হাসিনাকে আটক করে পুলিশ।
ভুক্তভোগী নাজমা বেগম বলেন, ঢাকার শাহবাগ এলাকায় সমাবেশে গেলে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে দবির ও তার স্ত্রী তাদের কাছ থেকে ২৫০ টাকা করে নেন। ভোরে জরিনা কলেজ থেকে ছয়টি বাসে চার শতাধিক নারী-পুরুষ সমাবেশের উদ্দেশ্যে রওনা হন। দবির এলাকার লোক, দবিরকে আমরা আগে থেকেই চিনি এর জন্য তার কথায় আমরা প্রলুব্ধ হয়েছি।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, একই অভিযোগে বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড থেকে দেলোয়ার ও জহুরাকে আটক করা হয়েছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩