নিজস্ব প্রতিবেদন ১৮ ডিসেম্বার ২০২৪ ০২:৩৫ এ.এম
ছবি: সংগৃহীত
আগামী ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য জানান।
ডা. রুবীনা বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসসহ গুজব প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে। এ বছর এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে মেডিকেল ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
অফলাইন ও অনলাইন দুই ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে ডা. রুবীনা ইয়াসমীন আরও বলেন, ওই সময়ে অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। এমনকি পরীক্ষাও নেওয়া যাবে না। কারও বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন এরই মধ্যে শুরু হয়েছে; যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা