বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি

নিজস্ব প্রতিবেদন ২৫ নভেম্বার ২০২৪ ০৫:১৭ এ.এম

ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি ছবি: সংগৃহীত

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি করলো সিটি ব্যাংক পিএলসি। চুক্তির আওতায় এখন সিটি ব্যাংক থেকে বেতন-ভাতা, অর্থ প্রদান, অর্থ সংগ্রহ, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ পারসোনাল, হোম ও কার লোন সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন ওয়ালটন পরিবারের সদস্যগণ।

এই বিষয়ে রোববার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হাই-টেকের করপোরেট অফিসে সিটি ব্যাংকের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ (আইসিএবি), এসিএ (আইসিএইডব্লিউ) এবং সিটি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম, সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মাসরুর আরেফিন, ওয়ালটনের এএমডি মো. নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, সিটি ব্যাংকের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা রয়েছে। আজকের এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সহযোগিতা ও সুসম্পর্কের মাত্রা আরও প্রসারিত হলো।

ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আমরা সর্বদা ওয়ালটন পরিবারের সদস্যদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানে সচেষ্ট থাকি। এরই ধারাবাহিকতায় আজ সিটি ব্যাংকের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হলো। এর ফলে ওয়ালটনে কর্মরত সদস্যগণ সিটি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা আরও দ্রুত ও সহজে পাবেন। এই চুক্তির ফলে সিটি ব্যাংকও লাভবান হবে।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতে ওয়ালটন সেরা প্রতিষ্ঠান। তারা দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। সিটি ব্যাংকও দেশের সেরা ব্যাংক। আজ দেশের দুই সেরা প্রতিষ্ঠান একত্রিত হয়েছে। এর মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে। আশা করি- ওয়ালটন ভবিষ্যতে বিভিন্ন ধরনের হাই-টেক পণ্য উৎপাদনে আরও এগিয়ে যাবে। ওয়ালটনের এই অগ্রযাত্রায় সব ধরনের ব্যাংকিং সহযোগিতা প্রদান করবে সিটি ব্যাংক।

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, ২০১৮ সাল থেকে ওয়ালটনের সঙ্গে কাজ করছে সিটি ব্যাংক। এতোদিন ওয়ালটন পণ্য ক্রয়ে সিটি ব্যাংক কার্ড হোল্ডারদের জিরো ইন্টারেস্টে কিস্তি সুবিধা প্রদান করা হয়েছে। আজ থেকে ওয়ালটনের কর্মরত সদস্যগণকে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং সুবিধাও প্রদান করা হবে। ওয়ালটনের মতো সেরা প্রতিষ্ঠান সিটি ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।

তিনি আরও জানান, ওয়ালটনের প্রতিটি একাউন্টের বিপরীতে একটি করে গাছ রোপণ করা হবে যা সিটি ব্যাংকের গ্রিন ব্যাংকিং এর একটি উদ্যোগ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ওয়ালটন হাই-টেকের এএমডি ও সিএফও মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ)। এরপর অতিথিবৃন্দ ওয়ালটন করপোরেট অফিসে সিটি ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ

news image

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

news image

আগামী বছরের শুরুতেই নতুন বেতনকাঠামো

news image

সরকারি ক্রয়ে অনলাইনে দরপত্র বাধ্যতামূলক

news image

আজ বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

news image

ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি ৪৯৭১

news image

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৯৫৩৮৪ টাকা

news image

সোনার ভরি দাম নেমে দাঁড়াল ১,৯২,৯৬৯ টাকা

news image

অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার

news image

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে

news image

সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স

news image

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে

news image

বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস

news image

আগস্টেও রাজস্ব আদায়ে বড় ঘাটতি

news image

ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু

news image

আবারও বাড়লো সোনার দাম

news image

সেপ্টেম্বরের ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি ডলার

news image

ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে জুলাইয়ে

news image

চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ

news image

বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন

news image

টানা দুই দিন সোনার সর্বোচ্চ দামের রেকর্ড

news image

যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন

news image

১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার

news image

বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক

news image

সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত

news image

ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার

news image

বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’

news image

‌‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন-স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের নতুন উদ্যোগ

news image

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন

news image

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন মিস উজমা চৌধুরী