ঢাকার বার্তা ডেস্ক ২২ সেপ্টেম্বার ২০২৫ ০৯:১২ পি.এম
সংগৃহীত
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। হু হু করে বেড়ে বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় সোনার দাম বাড়ানো হতে পারে। এতে দেশের বাজারেও সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাস থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। তবে গত এক মাসে দাম বাড়ার পাল্লায় নতুন করে হাওয়া লেগেছে। এক মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে প্রায় ৪০০ ডলার।
বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। অবশ্য সর্বোচ্চ দামের রেকর্ড সৃষ্টি হওয়ার পর আবার কিছুটা দামও কমতে দেখা গেছে।
এখন পর্যন্ত দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। গত ১৭ সেপ্টেম্বর এই দাম নির্ধারণ করা হয়। সে সময় বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ৩ হাজার ৬৯০ ডলার উঠে ছিল। এরপর বিশ্ববাজারে দাম কিছুটা কমায় দেশের বাজারে রেকর্ড দাম নির্ধারণের ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮ সেপ্টেম্বর কিছুটা দাম কমানো হয়।
অবশ্য পরে বিশ্ববাজারে সোনার দাম বাড়তে থাকায় ২০ সেপ্টেম্বর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়। ওইদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৯৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৯৪৫ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৮০৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা। ২০ সেপ্টেম্বর থেকে নির্ধারণ করা দামেই বর্তমানে দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।
এদিকে দেশের বাজারে সোনার দাম নির্ধারণের পর বিশ্ববাজারে আবারও সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ৩৪ ডলার বেড়ে ৩ হাজার ৭১৮ ডলারে উঠেছে। বিশ্ববাজারে এর আগে কখনো এক আউন্স সোনার দাম ৩ হাজার ৭০০ ডলার হয়নি। একদিনে ৩৪ ডলার দাম বাড়ার ফলে এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ১০ দশমিক ৩৫ ডলার।
সোনার অস্বাভাবিক দাম বাড়ার বিষয়ে সম্প্রতি বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশন’র চেয়ারম্যান আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, আমেরিকার শুল্ক নিয়ে ঝামেলা হচ্ছে। তাদের সঙ্গে চীন, রাশিয়া, ভারত এক সঙ্গে বৈঠক করছে। তার একটি প্রভাব পড়ছে ডলারে। মধ্যপ্রাচ্যে ইসরাইলি ঝামেলার জন্য মধ্যপ্রাচ্যের লোকরাও ডলারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে, মানে নিরাপদ বোধ করছে না। এ কারণে এখন চীন, ভারতসহ বিভিন্ন দেশ সোনা কিনে রিজার্ভ করছে। আর একটা হলো সরবরাহ কম। খনি থেকে ওইভাবে সোনা তোলা হচ্ছে না। এসব কারণে সোনার দাম বাড়ছে। যেভাবে দাম বাড়ছে তাতে এবার এক আউন্স সোনার দাম ৩ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
তিনি বলেন, সোনার দাম বাড়ার কারণে জুয়েলারি ব্যবসায় মন্দা চলছে। দেশের সোনার বাজারের আকারও ছোট হচ্ছে। আমাদের হিসাবে ২০২৪ সালে দেশে সোনার বাজারের আকার ছিলো ২ লাখ কোটি টাকা। এখন তার থেকে ২০ শতাংশের মতো কমে গেছে।
দাম বাড়ার ফলে ব্যবসায় কী ধরনের প্রভাব পড়ছে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, সোনার অলঙ্কার মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অনেক আগেই এটা গেছে। শখ করে এখন আর কেউ সোনার অলঙ্কার কেনে না। হয় তো ছেলে-মেয়ে’র বিয়ের ক্ষেত্রে কিছুটা কিনছে। সোনার অলঙ্কার বিক্রি কমে গেছে ৮০ শতাংশের মতো।
সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার
আগামী বছরের শুরুতেই নতুন বেতনকাঠামো
সরকারি ক্রয়ে অনলাইনে দরপত্র বাধ্যতামূলক
আজ বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি ৪৯৭১
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৯৫৩৮৪ টাকা
সোনার ভরি দাম নেমে দাঁড়াল ১,৯২,৯৬৯ টাকা
অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস
আগস্টেও রাজস্ব আদায়ে বড় ঘাটতি
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
আবারও বাড়লো সোনার দাম
সেপ্টেম্বরের ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি ডলার
ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে জুলাইয়ে
চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ
বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন
টানা দুই দিন সোনার সর্বোচ্চ দামের রেকর্ড
যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার
বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’
‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন-স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের নতুন উদ্যোগ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন
মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন মিস উজমা চৌধুরী